Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আরও কয়েকজন বাংলাদেশি

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: April 13, 2020 | 11:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আরও কয়েকজন বাংলাদেশির তথ্য পাওয়া গেছে।

হাসপাতাল এবং সংশ্লিষ্টদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মা জাহানারা বেগম (৭৬) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ১২ এপ্রিল রবিবার। তিনি ব্রঙ্কসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একইদিন এলমহার্স্ট হাসপাতালে পরলোকগমন করেছেন নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এজেন্ট জয়দেব সরকার (৫২)। 

এদিন, নিউইয়র্কের বাফেলোতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশিদের। এরা হলেন মোহাম্মদ জাকির (৩৮) এবং শামসুজ জহীর (৪০)। অপরদিকে, ম্যানহাটানে মাউন্ট শিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের হযরত আলী (৫৬)।

এর আগে গত শুক্রবার জ্যামাইকাস্থ দারুস সালাম মসজিদের সাবেক ইমাম মাওলানা ইসহাক (৮১) নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এস্টোরিয়াস্থ প্রবীণ প্রবাসী দেওয়ান আফজাল চৌধুরী (৭২ ) মারা গেছেন ১১ এপ্রিল শনিবার।

এ নিয়ে ২৪ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১১৫ বাংলাদেশির মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে মারা গেছে মোট ৪৭ জন এবং করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৫০৪ জন। এরমধ্যে সস্রিাধিক বাংলাদেশি রয়েছেন বলে সিটি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV