নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরও ৫ বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ১৩ এপ্রিল সোমবার করোনায় আক্রান্ত আরো ৪ নারীসহ ৫ বাংলাদেশির মৃত্যু সংবাদ পাওয়া গেছে।
জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেনের স্ত্রী পেয়ারা হোসেন বেবী (৫৫) লং আইল্যান্ড জুইস হাসপাতালে ইন্তেকাল করেছেন।
নরসিংদির সন্তান এডভোকেট হাসনা বেগম (৫৮) এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। উল্লেখ্য, করোনার প্রকোপ শুরুর কদিন আগেই হাসনা বেগম নিউইয়র্কে এসেছিলেন সন্তানের সাথে কটা দিন কাটাতে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কুইন্স শাখার অন্যতম সহ-সভাপতি সমিরুল ইসলাম বাবলুর পিতা কক্সবাজারের শফিকুর রহমান (৬৪) ১৩ এপ্রিল সোমবার ইন্তেকাল করেছেন। লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১২ এপ্রিল মারা গেছেন আমেনা খাতুন (৫৫)। ১১ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির উডসাইডে বসবাসরত কিশোরগঞ্জ জেলার বীর মুক্তিযাদ্ধা এএসএম ফেরদৌসের স্ত্রী সাংস্কৃতিক সংগঠক রওশন আরা ফেরদৌস (৬১) মারা গেছেন মাউন্ট শিনাই হাসপাতালে। মৃতু্কালে তিনি স্বামী, দুই পুএ, এক মেয়ে, ছয় নাতি-নাতনীসহ বহু গুনগ্যাহী রেখে গেছেন।
যুক্তরাষ্ট্রে এ নিয়ে ২৪ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২০ বাংলাদেশির মৃত্যু হলো।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








