Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় তিন ঘণ্টার ব্যবধানে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: December 20, 2020 | 12:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্কে করোনায় তিন ঘণ্টার ব্যবধানে প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান ও তাঁর একমাত্র ছেলে সিপিএ আবুল বাশার পান্না’র মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। ১৯ ডিসেম্বর সকালে নিউইয়র্কে তাঁরা মারা যান। পিতা-পুত্র দু’জনেই তিন সপ্তাহধিক ধরে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া কাছিম মাঝির বাড়ি। তাঁরা নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। স্থানীয়রা জানান, আবুল বাশার পান্না মৃত্যুকালে স্ত্রী এবং তিন কন্যা রেখে যান। তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত এবং বাসায় চিকিৎসাধীন।

জানা গেছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না সিপিএ তাদের পরিবার নিয়ে সম্প্রতি থ্যাংকস গিভিং ডে পালন করতে নিকটাত্মীয়ের বাসায় যান। সেখানেই তারা করোনাভাইরাসে সংক্রমিত হন বলে একটি সূত্র জানায়।
মোহাম্মদ খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না’র নামাজে জানাজা রোববার সকালে ব্রুকলীনের মসজিদ ইমামুল বুখারীতে অনুষ্ঠিত হয়। তাদের মরদেহ যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে বলে জানা গেছে।
করোনায় ১৩ ডিসেম্বর মারা যান লং আইল্যান্ডের নর্থ শোর এলএইজের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন ডা. তৌফিকুল ইসলাম (৬১)। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। তৌফিকুল নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে উচ্চপদে ছিলেন। তাদের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, অনেক প্রবাসী করোনায় সংক্রমিত হয়ে নিউইয়র্ক নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগ:
Situs Streaming JAV