Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় নিহত বাংলাদেশির স্বজনদের ৫০০ ডলার করে দিচ্ছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: July 23, 2020 | 3:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনা প্যান্ডামিকে যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশির স্বজনদের ৫০০ ডলার করে আর্থিক সহায়তা দিচ্ছে নিউইয়র্কের জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। আগামী সপ্তাহ থেকে এ কর্মসূচি শুরু হবে। যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী নিজের নামে গত বছর ‘জাকির এইচ চৌধুরী ফান্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে দেশে এবং প্রবাসের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন জাকির এইচ চৌধুরী। এবার নিজের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ব্যানারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ইয়র্ক হোল্ডিং রিয়েলেটি এলএলসির অর্থায়নে নিহত পরিবারগুলোর কাছে ৫০০ ডলার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। যুক্তরাষ্ট্র যুবদল এ কর্মসূচির সার্বিক তত্ত্ববধান করবে। এ লক্ষে ৭১৮-২৫৫-১৫৫৫/৯১৭-৪০০-৩৮৮০এই নাম্বারে যোগাযোগ করে বা ইয়র্ক হোল্ডিং রিয়েলিটি এলএলসি-৭০-৩২ ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, এনওআই-১১৩৭২ এই ঠিকানায় মৃত্যু সনদ পাঠানোর অনুরোধ জানিয়েছেন জাকির এইচ চৌধুরী।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে কমপক্ষে ২৩২ বাংলাদেশী প্রাণ হারিয়েছেন এ যাবত। জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি এলএলসি’র কর্ণধার জাকির চৌধুরী জানান, এরই মধ্যে যাদের স্বজনেরা খুবই কষ্টে রয়েছেন তেমন দেড় শতাধিক পরিবারের একটি তালিকা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV