Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় বাংলাদেশী তমালের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: March 7, 2021 | 12:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের নিউ হাইড পার্কে বসবাসরত বাংলাদেশী হাসান রাশেদুল ইসলাম তমাল (৪৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শনিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি লং আইল্যান্ড জুইস (এলআইজে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং এক ভাই ও এক বোন সহ বহু আত্নীয়-স্বজন রেখে যান। তারা সকলেই যুক্তরাষ্ট্র প্রবাসী। তমাল ছিলেন পরিবারের বড় সন্তান। তার দেশের বাড়ী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চকতৈল। খবর ইউএনএ’র।

মরহুম তমালের কাজিন টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক-এর সাবেক সভাপতি দেওয়ান আমিনুর রহমান জানান, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শ্বাসকষ্ট বাড়তে থাকায় এলআইজে হাসপতালে ভর্তি হন এবং সেখানে ১৪/১৫ দিনের মতো চিকিৎসাধীন ছিলেন।

মরহুম হাসান রাশেদুল ইসলাম তমালের নামাজে জানাজা শনিবার (৬ মার্চ) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয় এবং রোববার (৭ মার্চ) ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক-এর সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান সংগঠনর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।উল্লেখ্য, কমিউনিটি নেতৃবৃন্দের তথ্য মতে গেল এক বছরে মহামারী করোনায় নিউইয়র্কে ৫/৬শত প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। তবে কারো করো ধারণা যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশীর মৃতের সংখ্যা হাজারের অধিক।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV