নিউইয়র্কে করোনা সম্মাননা পেলেন বাংলাদেশি সাঈদ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে করোনা সম্মাননা পেলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট বাংলাদেশি শাহ্ শহীদুল হক (সাঈদ)। গত মার্চ থেকে এ পর্যন্ত কুইন্স এর জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অ্যাওয়ার্ড অব চ্যাম্পিয়ন কোভিড-১৯ সম্মানে ভূষিত হন শাহ্ শহীদুল হক। নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক ১৯ এর অ্যাসেম্বলিওমেন ক্যাটলীনা ক্রুজ এ সম্মান প্রদান করেছেন। গত ৭ নভেম্বর শনিবার বিকাল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলমেন্ট এর উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শাহ্ শহীদুল হক এ পর্যন্ত প্রায় ডজনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, সাবেক সিনেটর হিলারি ক্লিনটন, প্রাক্তন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির কাছ থেকে পাওয়া পুরস্কার।স্যালুট সার্টিফিকেট অনার প্রদান করেন ম্যানহাটন-ব্রঙ্কস-এর কংগ্রেসম্যান চার্লস র্যাভেলর্স। আমেরিকান রেডক্রস সোসাইটি, আমেরিকান ক্যানসার সোসাইটি, প্রোক্লেমেশন অব অনার প্রদান করেন। স্টেট সিনেটর জন লিউ, প্রয়াত স্টেট সিনেটর হোজে পেরালটা, ইমিগ্রেশনের ওপর অবদানস্বরূপ সার্টিফিকেট অব অনার হস্তান্তর করেন। জ্যাকসন হাইটস্থ কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম কাউন্সিলম্যান সার্টিফিকেট অব সোশ্যালওয়ারকার প্রদান করেন। বর্তমান পররাষ্ট্র মন্ত্রী এবং ইউনাইটেড নেশন অব বাংলাদেশ’র সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন তাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








