যুক্তরাষ্ট্র সফরে স্বরাষ্ট্রমন্ত্রী:নিউইয়র্কে কারাগার পরিদর্শন করবেন
নিউজ ওয়ার্ল্ড: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক এসেছেন। এখানে অবস্থানকালে তিনি ওয়াশিংটন সফর করবেন। এছাড়া নিউইয়র্কে বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। গত শনিবার সকালে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার স্বেচ্চাসেবক লীগ আয়োজিত একটি সভায় অংশ নেবেন। সোমবার তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন ও বিকেলে জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। মঙ্গলবার নিউইয়র্ক সিটির দুটো কারাগার পরির্দনের কর্মসূচী রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার বিকেল ৪টায় ওয়াশিংটনে কংগ্রেসম্যান জোশেফ ক্রাউলীর সাথে মতবিনিময় করবেন। একই দিন সন্ধ্যায় ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগ আয়োজিত এক সভায় ভাষন দেবেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে ঐদিনই তিনি নিউইয়র্ক ফিরে আসবেন। শুক্রবার লন্ডনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনকে জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা:
বাপসনিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এডভোকেট সাহারা খাতুন জাতিসংঘের আমন্ত্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ মে শনিবার সকাল ৮.৩০ মিনিটে এ্যামিরাট্স এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসে পৌঁছলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








