নিউইয়র্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: প্রবাসের বৃহত্তম জনপ্রিয় সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ২০১৮-২০১৯ কার্য বছরের নির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩শে নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের স্বণামধন্য তাজমহল পার্টি সেন্টারে জাকজমকভাবে অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও সাবেক সাংসদ জনাব আনিসুজ্জামান খোকন, বক্তব্য রাখেন সাবেক সভাপতি, উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ফার্মাসিস্ট আবদুল আউয়াল সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সভাপতি ও স্ট্রাস্টি বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার একেএম আশরাফুল হক, সাবেক সভাপতি ও উপদেষ্টা ও ট্রাস্টিবোর্ড সদস্য হাবিব রহমান হারুন, সাবেক উপদেষ্টা ও ট্রাষ্টিবোর্ড সদস্য জাইদুল কবীর খান সারোয়ার, সাবেক সভাপতি সংগঠনের প্রধান উপদেষ্টা ও অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা মো: আবদুর রাজ্জাক, উপদেষ্টা তারকচন্দ্র পন্ডিত, উপদেষ্টা শহীদুল হাসান, উপদেষ্টা শাহীনুর করীম খান, সহ সভাপতি হুমায়ুন কবীর, সহ সভাপতি ইমরুল হাসান, সহ সভাপতি আলী আহসান আকন্দ শামীম, সহ সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরন, সদস্য অধ্যাপক মো: আলী আকবর, সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ। প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলোয়াত করেন নোভা এনাম, গীতা পাঠ করেন জয়¯্রী শর্মা। অনুষ্ঠানের সভাপতি ও নবনির্বাচিত সভাপতি জনাব আনোয়ার বলেন, আমরা সাতশত ত্রিশ দিনের জন্য দায়িত্ব পেয়েছি। আমাদের সাথে প্রতিষ্ঠাকালীন সময় থেকে পরীক্ষিত সমাজ কর্মীরা আছেন। এবারই গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। আমরা সবার সহযোগিতা নিয়ে বিগত উনিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগামী দুই বছরে সংগঠনকে আরো গতিশীল করতে দৃঢ় প্রতিজ্ঞ।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








