Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স বাংলাদেশ সোসাইটির মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও দোয়া মাহফিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: October 14, 2020 | 7:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুইন্স বাংলাদেশ সোসাইটি করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। গত ১০ অক্টোবর শনিবার বিকেলে কুইন্সের ডাইভারসিটি প্লাজায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় করোনা মহামারিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলেরও আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের কর্মকর্তা মফিজুল ইসলাম ভূঁইয়া রুমির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইনক ট্রাস্টি মেম্বার আজিমুর রহমান বুরহান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক এমডি জাবেদ উদ্দিন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, সহ সভাপতি কাজী তোফায়েল ইসলাম, হাজী আবদুর রহমান, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সবাপতি মাশুদুল হক সানু, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের প্রাক্তন কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ এনায়েত আলী, রন সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, কর্মকর্তা আজাদ বাকির সহ করোনা মহামারিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে বিপুল পরিমান ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় বক্তারা সুস্থ থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে প্রাণঘাতি করোনাভাইরাসকে।

ট্যাগ:
Situs Streaming JAV