Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খালেদা জিয়ার সংবর্ধনা অনিশ্চিত

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: May 16, 2011 | 2:24 AM

শহীদুল ইসলাম: যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবর্ধনা দেয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কেন্দ্র অনুমোদিত সংবর্ধনা প্রস্তুতি কমিটি প্রত্যাখ্যান করে শনিবার নিউইয়র্কে সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি ঘোষণা এবং সংবর্ধনার পৃথক স্থান নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। ফলে খালেদা জিয়া একই দিনে ও একই সময়ে কোন্্ কমিটির সংবর্ধনা নেবেন তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও পড়েছেন বিব্রতকর অবস্থায়।

বিএনপির কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিএনপির বিবদমান দুইপক্ষ ঐকমত্যে না পৌঁছলে খালেদা জিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন না এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করতে পারেন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আগামী ২১ মে তিনি নিউইয়র্কে যাবেন।

এদিকে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র বিএনপির সভা চলাকালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বিক্ষুব্ধ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। পরে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লতিফ সম্রাট বলেন, নিউইয়র্কে খালেদা জিয়ার সংবর্ধনা যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বেই হবে। আমরা ঐক্যবদ্ধভাবেই দেশনেত্রীকে গণসংবর্ধনা দেব। পরদিনই শনিবার বিকালে  সংবাদ সম্মেলন করে তিনি পাল্টা সংবর্ধনা কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ডা. চৌধুরী সারওয়ারুল হাসানকে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আগামী ২২ মে ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলে সংবর্ধনার স্থান নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, কেন্দ্র অনুমোদিত সংবর্ধনা কমিটি একই দিনে ম্যানহাটনের হোটেল শেরাটনে খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে। পাল্টা কমিটি ঘোষণা এবং আলাদা স্থান নির্ধারণ করায় খালেদা জিয়া কোন গ্রুপের সংবর্ধনায় এবং নেতা-কর্মীরাও কোন দিকে যাবেন তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র যুবদলের শীর্ষস্থানীয় একজন নেতা জানিয়েছেন, দলের চেয়ারপারসনের প্রতি কারো শ্রদ্ধা নেই। শুধু কমিটিতে স্থান পেতে দুইপক্ষ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছে। এতে প্রবাসে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

প্রসঙ্গত: বিএনপি চেয়ারপারসনের নির্দেশে দলের ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গত ৩ মে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ডা. মুজিবর রহমান মজুমদারের নেতৃত্বে সংবর্ধনা প্রস্তুতি কমিটি গঠন করে পাঠান। কিন্তু গত ৪ মে সংবাদ সম্মেলন করে ওই কমিটি প্রত্যাখ্যান করে লতিফ সম্রাট নেতৃত্বাধীন গ্রুপ।

ট্যাগ:
Situs Streaming JAV