Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গাঙচিল আসরে নাট্যকার খান শওকত এর জন্মদিন পালন

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: February 3, 2020 | 2:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসের সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় চর্চা বিষয়ক সংগঠন গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১০৬তম আসরে গাঙচিলের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যকার, কবি, সংগঠক ও বঙ্গবন্ধু গবেষক খান শওকত এর শুভ জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। সভাপতিত্ব করেন গাঙচিলের প্রধান উপদেষ্টা ও কম্যুনিটি নেতা মো: আখতার হোসেন। পরিচালনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক মৌসুমী রহমান। কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন এবং আলোচনায় অংশ নেন: মো: আলী হোসেন, মীর্জা হুদা, গফুর মাষ্টার, শাহ আলম বেবী, হারুনুর রশিদ, কানিজ আয়শা, মো: শাহ আলম, ইসমাঈল খান আনসারী, জুয়েল বৈদ্য, লুৎফুন্নেসা বেগম, দেওয়ান আলম, জাকির হোসেন বাচ্চু, শারমিন সুলতানা, সৈয়দা ফারজানা সিদ্দিকী, উপেন্দ্রা বাহাদুর শাহী, মো: আজিম উদ্দীন, মো: আরিফুজ্জামান, মো: মো¯তফা কামাল, শেখজাদি নার্গিস সুলতানা এবং মো: লিয়াকত আলী।

নাট্যকার, কবি, সংগঠক ও বঙ্গবন্ধু গবেষক খান শওকত বলেন, আমার পিতা মরহুম মহিউদ্দীন আহম্মদ খান ১৯৭৫ সালে খুলনায় অত্যন্ত ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠা করেন গাঙচিল প্রকাশন। ১৯৭৬ সালে আব্বার মৃত্যুর পর প্রায় বন্ধ হয়ে এসেছিলো এর কার্য্যক্রম। আমরা ২ ভাই (খান আখতার হোসেন ও আমি) কিশোর বয়স থেকেই সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জড়িত হই। পরবর্তীতে দুই ভাই মিলে ব্যাপকভাবে সংগঠিত করি গাঙচিলকে। গত ৪৪ বছরে গাঙচিল সমৃদ্ধ হয়েছে অনেক। বর্তমানে গাঙচিল এর তিন শতাধিক শাখা আছে। কলকাতা, ইউরোপ এবং নিউইয়র্কেও এর শাখা আছে। গাঙচিল এর লেখকদের গ্রন্থও এই গাঙচিল প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে ১৯৮৪ সাল থেকে। এ পর্যন্ত এ প্রকাশনী থেকে ৬ শতাধিক লেখকের প্রায় ১৫০০ গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে প্রতিবছর গাঙচিল এর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জেলা ও বিভাগীয় শহরগুলোতে। ১৯৯৯ সালে আমরা দুই ভাই (খান আখতার হোসেন ও আমি) মিলে গঠন করি গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ। তারই পরামর্শে ২০০৮ সালে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে আমি, নাসরিন চৌধুরী এবং নিলুফার রেজা পারভিজ নিউইয়র্কে শুরু করি গাঙচিল। গাঙচিল প্রতিষ্ঠার পর কবি সুফিয়ান আহমেদ চৌধুরীর উদ্যোগে স্বদেশ ফোরাম, কবি সালেম সুলেরির উদ্যোগে তিন বাংলার কবিতা, মুনিয়া মাহমুদ এর উদ্যোগে হুমাউন আহমেদ ফাউনডেশান, কবি জুলি রহমানের উদ্যোগে সাজুফতা সাহিত্য ক্লাব, স্বপন বসুর উদ্যোগে রাইমিং পোয়েটস ইন্টারন্যাশনাল, ফারজিন রাকিবার চারুকণ্ঠ, মোশারফ হোসেনের উদ্যোগে সাহিত্য একাডেমী, কবি শামস আল মমীন ও মুজিব বিন হক এর উদ্যোগে বহুবচন, কাজী জহিরুল ইসলাম এর উন-বাঙ্গাল সাহিত্য আসর এবং মাকসুদা বেগমের উদ্যোগে পঞ্চায়েত গঠিত হয়েছে। এরা প্রত্যেকেই চমৎকার ভাবে কাজ করছেন। এছাড়াও প্রবাসের বিভিন্ন পত্রিকার উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠন অনিয়মিতভাবে সাহিত্য আড্ডার আয়োজন করছে। প্রবাসে সাহিত্য চর্চা এবং বিকাশে স্থানীয় পত্রিকাসমূহ, বিভিন্ন সংগঠনের স্মরনিকা সমূহ, ইন্টারনেট বা ফেসবুক বেশ জোরালো ভূমিকা পালন করছে। এসব সামগ্রিক চর্চার ফলে প্রবাসের লেখকদের শতাধিক গ্রন্থও প্রকাশিত হয়েছে গত ৩০ বছরে।

অনুষ্ঠানের প্রধান অতিথী চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ বলেন, নিউইয়র্কের পরিচিত মুখ খান শওকত। তার উদ্যোগে ২০০২ সাল থেকে নিউইয়র্কে কম্যুনিটির সেবায় পরিচালিত হচ্ছে সম্পূর্ন বিনা খরচে জব সেমিনার। এপর্যন্ত ১২৯টি সেমিনার সম্পন্ন করেছেন তিনি। এটি মানব সেবা। তার সেমিনারের মাধ্যমে প্রায় সাঁড়ে ছয় হাজার প্রবাসী চাকুরী পেয়ে উপকৃত হয়েছেন। এটা আমাদের জন্য সুখবর। ১৯৯০ সালে নিউইয়র্কে আসার পরই খান শওকত তৈরী করেন প্রবাসীদের জীবনভিত্তিক কাহিনী নিয়ে একটি ভিডিও চলচ্চিত্র ‘স্বপ্ন সুখের আমেরিকা’। ছবিটি ১৯৯৩ সালের ২৩ জুন তারিখে মুক্তি পেয়েছিলো ম্যানহাটানের ডি.সি.টি.ভি মিলনায়তনে। ছবিটি ভীষন আলোচিত হয়েছিল সেসময়। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে তিনি নির্মান করেন ডকুমেন্টারী চলচ্চিত্র ‘কেন তিনি জাতির পিতা।’ এছবিটি মুক্তি পায় ৮/১৯/২০১১ তারিখে। ছবিটি ব্যাপক আলোচিত হয়েছিলো সেসময়। ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা মঞ্চায়ন করতে প্রায় ৪০জন শিল্পী প্রয়োজনে হতো। এতবেশী শিল্পী জোগাড়ের সমস্যার জন্য জনপ্রিয় নাটকটির মঞ্চায়ন তেমন দেখা যাচ্ছিলোনা। প্রবাসে এতোবড় নাট্যগোষ্ঠী গঠনতো আরো কঠিন কাজ। এজন্য তিনি রচনা করেন নতুন নাটক বাংলার নবাব সিরাজউদ্দৌলা। মাত্র ৮ জন শিল্পীকে দিয়ে ১৭টি চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাটকটির মঞ্চায়ন সম্ভব। ২০১৪ ও ২০১৫ সালে নাটকটির ১৯টি প্রদর্শনী হয়েছে নিউইয়র্কে। নবাব চরীত্রে খান শওকতের বলিষ্ঠ অভিনয় সবার দৃষ্টি কাঁড়ে। গত ২৩শে জানুয়ারীতে এ নাটকটি কলকাতার অন্যদেশ এবং ব্লাইন্ড থিয়েটার এর উদ্যোগে একদল দৃষ্টিহীন শিল্পীর অভিনয়ে সফলভাবে পরিবেশিত হলো দমদম নেতাজি মঞ্চে। পরিচালনায় ছিলেন দৃষ্টিহীন পরিচালক সুভাষ দে। এটাও আমাদের জন্য সুখবর। ২০১৬ সালে খান শওকত প্রকাশ করলেন ঐতিহাসিক নাট্যগ্রন্থ: বঙ্গবন্ধু শেখ মুজিব। গ্রন্থটি ঢাকার উত্তরাস্থ ইবাইস বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে গৃহীত হয়। কোলকাতার বরানগর স্রোত নাট্য একাডেমী প্রযোজিত, বঙ্গবন্ধু থিয়েটার এর সহযোগীতায়, উত্তর কোলকাতার সৃষ্টিছাড়া নাট্যসংস্থা এবং বরানগর স্রোত নাট্য একাডেমীর যৌথ প্রয়াসে গত ২৩শে সেপ্টেম্বর ২০১৮ তারিখে কোলকাতার “জ্ঞানমঞ্চে”(১১ প্রিটোরিয়া ষ্ট্রিট, কোলকাতা -৭০০০৭১) -র বিশাল অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় খান শওকত রচিত ঐতিহাসিক নাটক “বঙ্গবন্ধু শেখ মুজিব। ( Youtube এ: Bongobondhu drama written by Khan Showkat, Happy dream of America written by Khan Showkat এবং Movie: Keno tini jatir pita লিখে video দেখতে পারেন)। নাটকটির পরবর্তী প্রদর্শনী ২৪ পরগনার টাকীর শিল্পকলাতে আগামী ৯ই ফেব্রুয়ারিতে। ২০১৯-র বই মেলায় প্রকাশ হয় মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে খান শওকতের লেখা ২১টি ঐতিহাসিক নাটক নিয়ে নাট্যগ্রন্থ ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৪টি ঐতিহাসিক নাটক নিয়ে নাট্যগ্রন্থ ‘আমার বাড়ি টুঙ্গীপাড়া’। গ্রন্থদু’টি বেশ জনপ্রিয়তা পায়।

গাঙচিলের প্রধান উপদেষ্টা ও কম্যুনিটি নেতা মো: আখতার হোসেন বলেন, খান শওকতের বঙ্গবন্ধুর ভক্ত। এ পর্যন্ত খান শওকতের প্রকাশিত গ্রন্থসমূহঃ নাট্যগ্রন্থ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিব (২০১৬), নাট্যগ্রন্থঃ বাংলার নবাব সিরাজউদ্দৌলা (২০১৫), গীতিনাট্য গ্রন্থ ঃ জাতির পিতা (২০১৩), কাব্যগ্রন্থঃ রাঙ্গাভাবী (২০১৩), কাব্যগ্রন্থ ঃ পরবাসীর প্রণাম (২০১০), কাব্যগ্রন্থঃ নিউইয়র্কের কাব্য (২০১০), কাব্যগ্রন্থঃ প্রেম দিওনা অস্ত্র দাও (২০০৫), কাব্যগ্রন্থঃ আমেরিকা থেকে বলছি (২০০৪), যাদু ও ম্যাজিক (১৯৯২), ডাকযোগে যাদু শিখুন, ছায়া ম্যাজিক (যাদু শিল্প), একটি ম্যাজিকের জন্য (পূর্নদৈর্ঘ্য নাটক), অনেক অজানা কথা (যাদু বিষয়ক), কলঙ্কিত ‘৭৫ (১ দৃশ্যের নাটক), আমাদের বঙ্গবন্ধু (পূর্নদৈর্ঘ্য নাটক), স্বাধীনতার ঘোষক (১ দৃশ্যের নাটক), বঙ্গবন্ধুর সামনে জিয়া (১ দৃশ্যের নাটক), মহামান্য রাষ্ট্রপতি (১ দৃশ্যের নাটক), মেজর ডালিম বলছি (১ দৃশ্যের নাটক), আমার বাড়ি টুঙ্গীপাড়া (১ দৃশ্যের নাটক), ৬ দফা ও ১১ দফা আন্দোলন (১ দৃশ্যের নাটক), মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধ (১ দৃশ্যের নাটক), হৃদয়ে বঙ্গবন্ধু (১ দৃশ্যের নাটক), বঙ্গবন্ধুর বাকশাল (১ দৃশ্যের নাটক), বাকশালী মোশতাক (১ দৃশ্যের নাটক), মোশতাকের তেলেসমাতি (১ দৃশ্যের নাটক), খুনী মোশতাক (১ দৃশ্যের নাটক), বঙ্গবন্ধুকে হত্যায় বিদেশী শক্তি (১ দৃশ্যের নাটক), মোশতাকের ষড়যন্ত্র (১ দৃশ্যের নাটক), মুক্তিযুদ্ধে বিদেশীদের অবদান (১ দৃশ্যের নাটক), স্বাধীনতা তুমি (গীতিনাট্য), জনতার সংগ্রাম (গীতিনাট্য), বাংলাদেশের মাটি (গীতিনাট্য), ৭ই মার্চের ভাষণ (১ দৃশ্যের নাটক), বাংলার নবাব সিরাজউদ্দৌলা (পূর্নদৈর্ঘ্য নাটক), হানাদার (পূর্নদৈর্ঘ্য নাটক), বাংলাদেশ ও বঙ্গবন্ধু (পূর্নদৈর্ঘ্য নাটক), রক্তাক্ত ১৫ই আগষ্ট (১ দৃশ্যের নাটক), মুজিব হত্যা (২ দৃশ্যের নাটক), মুজিব হত্যার বিচার (২ দৃশ্যের নাটক), আসামীর কাঠগড়ায় মেজর ডালিম (পূর্নদৈর্ঘ্য নাটক), আমরা তোমাদের ভুলবো না (পূর্নদৈর্ঘ্য নাটক), জেল হত্যা (পূর্নদৈর্ঘ্য নাটক), আমার নেতা শেখ মুজিব (১ দৃশ্যের নাটক), শহীদ রাসেল (১ দৃশ্যের নাটক), বাকশাল নিয়ে বঙ্গবন্ধু ও জিয়া (১ দৃশ্যের নাটক) এবং আমার নাম শেখ মুজিব (১ দৃশ্যের নাটক)। এছাড়া প্রকাশিতব্য গ্রন্থের তালিকায় রয়েছে: যেভাবে ব্রিটিশ তাড়ালাম (পূর্নদৈর্ঘ্য মঞ্চনাটক), বাংলা কবিতার ডকুমেন্টারী (আবৃত্তির ৩০০ কবিতা) এবং এনসাইক্লোপেডিয়া অব ম্যাজিক ইন বাংলাদেশ (যাদু বিষয়ক)। বঙ্গবন্ধুকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পান্ডুলিপিও তিনি জমা দিয়েছেন এফ.ডি.সি.তে, টালিউডে এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট -এ। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এবং বঙ্গবন্ধু থিয়েটার এর প্রতিষ্ঠাতা। এপর্যন্ত নিউইয়র্কে ১০৫টি গাঙচিল সাহিত্য আসর সম্পন্ন করেছেন তিনি। তিনি নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে ২ টার্ম নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিলেন। নিউইয়র্ক সিটির ট্রাফিক এবং স্যানিটেশান এজেন্টদের মূলধারার ইউনিয়ন লোকাল ১১৮২-র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডন্ট এর দায়িত্ব¡ পালন করেন। গত ১৯ বছর যাবত চাকুরী করছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। পাশাপাশি রিয়েল ইষ্টেট ব্যাবসাও করেন। কিন্তু সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ সেবা তার নেশা। তিনি ২ সন্তানের জনক। তার ছেলে সৌরভ নিউইয়র্কে পুলিশ অফিসার। এবছর প্রকাশ হতে যাচ্ছে তার লেখা মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৪০টি ঐতিহাসিক নাটক নিয়ে ‘বঙ্গবন্ধু নাট্যসমগ্র’। এবছর বাংলাদেশের ২০ টি, কলকাতার ৮টি, এবং কানাডার ১টি নাট্যসংস্থা তার রচিত নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভেতর এখনো এমন কোন লেখককে পাওয়া যায়নি যিনি বঙ্গবন্ধুকে নিয়ে ১০টি নাটক রচনা করেছেন, বা যার লেখা বঙ্গবন্ধু বিষয়ক একাধিক নাটক ভারতে মঞ্চস্থ হয়েছে। খান শওকত একাই ৪০টা নাটক লিখেছেন। তার লেখা নাটকগুলো দুই বাংলায় মঞ্চস্থ হচ্ছে। বিষয়টি সুখকর সংবাদ। আপদমস্তক সৃজনশীল এ মানুষটি খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন শাহ্পুর গ্রামে ২৮ জানুয়ারী জন্মগ্রহন করেন।আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে আগামী ১লা মার্চ বিকাল ৫ ঘটিকায় জ্যাকসন হাইটসে (৭১-২৪ রুজভেল্ট এভিন্যু, দোতলা) অনুষ্ঠিত হবে গাঙচিল এর ১০৭ তম নিয়মিত আসর। অংশ গ্রহণে আগ্রহীদেরকে ৯১৭-৮৩৪-৮৫৬৬ এবং ৬৩১-২৯০-১০৪৫ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV