নিউইয়র্কে গুরুতর অসুস্থ সাদেক হোসেন খোকা, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ অবস্থায় নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হয়েছেন। তাকে ক্যান্সার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
তার সহকারী সিদ্দিকুর রহমান মান্না জানান, সাদেক হোসেন খোকা আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছেন। সোমবার থেকে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তিনি স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি আছেন। সপ্তাহ তিনেক আগে তার শারিরীক অবস্থার অবনতি ঘটার পরই এই হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভূইয়া মঙ্গলবার সকালে জানান, লাগাতার ওষুধ সেবনের ফলে তার মুখে ঘা হয়ে যায়। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না। সেজন্যে কয়েকদিন আগে তাকে ঐ হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর তার ফুসফুসে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালেই। তার অবস্থার অবনতির সংবাদে বিএনপি পরিবারের অনেকেই হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর রাখছেন।
সাবেক এই মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি জানান। এছাড়া সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন তার বাবার জন্য দোয়া কামনা করে বলেন, বাবার শারীরিক অবস্থা খুব ভালো নয়। আপনারা সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালে ১৪ মে ক্যান্সারের চিকিৎসার জন্যে খোকা সপরিবারে নিউইয়র্ক এসেছেন অবিভক্ত ঢাকা মহানগরের দায়িত্ব পালন করা বিএনপির এই নেতা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় অবস্থান করে ওষুধ গ্রহণ করছিলেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








