নিউইয়র্কে চট্টগ্রাম সিটি এসোসিয়শন অব ইউএসএ এর মিলনমেলা
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : চট্টগ্রাম সিটি এসোসিয়শন অব ইউএসএ’র বার্ষিক বনভোজন গত ৮ আগষ্ট শনিবার নিউইয়র্কে ব্রঙ্কসের অর্সাড বীচ পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনে যাতায়াতের ব্যবস্থা ছিল নিজস্ব ব্যবস্থাপনায়। কভিড ১৯ এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বাস সার্ভিস বাদ দিয়ে শুধুমাত্র পারিবারিক যানবাহনের ব্যাবস্থা ছিল। সকাল ১০ টা থেকে চট্টগ্রাম শহরবাসীরা চার্চ-ম্যাকডোনাল্ড, নিউকার্ক ও জ্যাকসন হাইটস থেকে বনভোজনের গন্তব্যে দিকে রওনা হয়। প্রায় ৩০ টি যানবাহনের মাধ্যমে শতাধিক লোক বনভোজনে অংশগ্রহন করেন।

বেলা ১১ টায় নির্দিষ্ট স্থানে উপস্থিত হন তারা। উপস্থিত সকলকে বনভোজনের কর্মসূচী জানিয়ে দেন সংগঠনের সমন্বয়কারী জামাল উদ্দীন চৌধুরী, শিশু কিশোরদেরকে খেলনা, কেনডী ও জুস বিতরণ করেন জাবেদ হোসেন ও মহীম উদ্দীন। তারপর কিশোর-কিশোরীদের ক্রীড়া ও ফুটবল খেলার তত্বাবধান করেন মো. আজীম স¤্রাট ও মাহবুব রহমান। এ সময় তরমুজ পরিবেশনে গ্রীষ্মে গরমের মধ্যে তৃপ্তির ভাব পরিলক্ষিত হয়। বেলা ১ টার সময় ব্রুকলীনের মধুবন রেস্টুরেন্ট থেকে আসা খাদ্য আইয়ুব আনসারী ও ফজলুল হকের তত্বাবধানে সকল অতিথিকে আপ্যায়ন করানো হয়। তাদের সহযোগীতা করেন আবুল কাসেম, পারভেজ, সাহাবউদ্দীন, কবির আহমদ, মহীউদ্দীন খোকন, মোঃ মুছা, তানিম প্রমুখ।

দূপুরের খাবার শেষে সবাইকে চা পরিবেশন করা হয়। এর মধ্যে পারস্পারিক গল্প-গোজব ও সঙ্গীত চর্চা ও খেলাধুলায় মেতে উঠে। কেউ কেউ মাছ শিকারের জন্য বড়শী নিয়েও ব্যস্ত। তারা মাছ ধরতে না পারলেও নিজেদর মধ্যে অনেক আনন্দ ও মজা ভাগাভাগি করে। আবার অনেকেই বীচে নেমে ছবি তোলা ও পানির স্পর্শে ডোবে বনভোজনের স্বাদ ষোল আনায় পরিপূর্ন করে। বিকেল পাচঁটায় মাহবুব, টিপু, জাবেদ ও মহীমের তত্বাবধানে ঝাল মুড়ির আয়োজন করে। এই ঝালমুড়ি অতিথিদের মধ্যে বনভোজনের বোনাস তৃপ্তি হিসেবে সমাদৃত হয়। বনভোজনে আগত অতিথিরা ব্রুকলীনের মধুবন রেস্টুরেন্টের খাদ্যের ব্যাপক প্রশংসা করেন। বিকাল ৭টা নাগাদ বনভোজনের কার্যক্রম সমাপ্তি ঘোষনার পূর্বে সংগঠনের সমন্বয়কারী মোঃ সেলিম সকল অতিথিদেরকে অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সগযোগীতাকারীদের ধন্যবাদ জানান। এবং ভবিষৎতে চট্টগ্রাম সিটি এসোসিয়েশন অব ইউএসএ’র কর্মসূচীতে অংশগ্রহন করে সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








