Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ’র যাত্রা : সভাপতি এনাম, সেক্রেটারি কামরুল

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: October 5, 2019 | 5:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। কাজী এনামুল হক এনামকে সভাপতি ও কামরুল হাসানকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে কুনি আইল্যান্ড পাঞ্জাব পার্টি হলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে বসবাসরত চৌদ্দগ্রামবাসীর মিলন মেলায় সর্বসম্মত দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাবেক যুগ্ম সচিব আবু তাহের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে আগত চৌদ্দগ্রামের প্রথম প্রবীণ ব্যক্তি শাহ আলম ভূইয়া। বক্তব্য রাখেন ’৯০ দশকের আগে নিউইয়র্কে আগত বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড মেম্বার এমদাদুল হক কামাল, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবদুর রাজ্জাক, দেলোয়ার ষ্টেট থেকে আগত চৌদ্দগ্রামের প্রবীণ ব্যক্তি বেলায়েত হোসেন সহ নিউইয়র্কে বসবাসরত চৌদ্দগ্রামের প্রবাসীগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌদ্দগ্রামের মাহবুব আলম, শাহজাহান সিরাজী ও করিম চৌধুরী।
অভিষেক অনুষ্ঠানে ৯০ দশকে আগত চৌদ্দগ্রামের প্রবীণ ব্যক্তিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান হয়।

এমদাদুল হক কামাল বলেন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বহু চৌদ্দগ্রাবাসীর বসবাস। কিন্তু আমাদের কোন সংগঠন নেই। আজ আমরা নবীন নেতৃত্বের হাতে চৌদ্দগ্রামবাসীকে একত্রিত করতে চাই।

চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক’র নব নির্বাচিত সভাপতি কাজী এনামুল হক বলেন, আমার উপর যে গুরুদায়িত্ব তুলে দেয়া হয়েছে। তার জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞ। আমি

বয়স ও অভিজ্ঞতায় নতুন। মুরুব্বীদের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রবাসী চৌদ্দগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় কাজ করে যাবো ইনশাল¬াহ। প্রথমবারের মত চৌদ্দগ্রামবাসীর এই মিলন মেলায় নিউইয়র্ক ও আশে পাশের ষ্টেট থেকে ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV