Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতি ইউএসএ’র আনন্দঘন বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: July 8, 2019 | 8:40 PM

https://www.facebook.com/USANewsNY/videos/687147261727422/

https://www.youtube.com/watch?v=yFlN76vfK7k&t=5s

https://www.youtube.com/watch?v=vKxK_zUFUOg&t=11s

https://www.youtube.com/watch?v=hDJ3rqA_iEc&t=10s

ইউএসএনিউজঅনলাইন.কম : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ৭ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে বাঙালীদের অন্যতম আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা সমিতি ইউএসএ’র বনভোজন। নিউইয়র্কের রকল্যান্ড লেক স্টেট পার্কের মনোরম পরিবেশে প্রাণের আমেজে অনুষ্ঠিত হয় জামালপুরবাসীর এ মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে মজাদার খাবার-দাবার ছাড়াও ছিল শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলা। ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্রও। যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুর জেলা সমিতির সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা ছাড়াও বিপুল সংখ্যক শিশু-কিশোর সহ প্রবাসী বাংলাদেশিরা বনভোজনে অংশ নিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সী, পেনসিলভানিয়া, ওয়াশিংটন, ওরিগন, ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে যোগ দেন অতিথিরা। চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলুর পরিচালনায় এই আয়োজনে অন্যদের মধ্যে ছিলেন সমিতির কার্যকরী সদস্য খন্দকার আবু মুরাদ, আবু হায়াৎ মোস্তফা হেলাল, মো. আশরাফ, মো. আলমগীর খান, সুলতান মাহমুদ, বেলাল আহমেদ, মো. আকতার হোসেন, মো. আতিকুল্লাহ, মো. মাসুম শাফি, আতিক, মাসুম, বিপ্লব, মো. সিদ্দিক, দুলাল, মুনু, মসিউর রহমান সোহেল, মোখলেস প্রমুখ।

এছাড়াও ছিলেন শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পলাশ, সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা, কমিউনিটি এক্টিভিস্ট আবুল বাশার, জামালপুর জেলা সমিতির উপদেষ্টা মো. গোলাম রব্বানী চাঁন, পিন্টু খান, মো. নাজিম উদ্দিন, ডা. মো. কামাল ও মো. সুরুজুজ্জামান, ডা. মো. মাহবুব ইসলাম লাভলু, মুন, রিপন, বাবু, হাবিব, মো. বাসেত আলী, শামীম, ডা. রেজাউল করিম, ডা. মো. ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের উপস্থিত কর্মকর্তা ও অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়।

বনভোজনের বিভিন্ন খেলাধুলা পরিচালনায় ছিলেন সিদ্দিক, সোহেল, মুন এবং আতিক। শেষে খেলাধুলা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র তে ছিল বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার।
সংগঠনের সভাপতি মো. নাজমুল হক নিউইয়র্কে বসবাসরত জামালপুর জেলা সমিতির সদস্যদের পরিবার-পরিজন সহ বিশাল এ বনভোজনে অংশ নেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলু বনভোজনে উপস্থিত হওয়ার জন্য সকল জামালপুরবাসীকে কার্যকরী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং সকল সেচছাসেবক সদস্যকে সুন্দরভাবে বনভোজন সম্পন্ন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সকল ভুল ত্রুটির জন্যও ক্ষমা প্রার্থনা করেন তিনি। আগামী বছর অনুষ্ঠিতব্য পিকনিকে জামালপুরবাসীকে স্বপরিবারে অগ্রিম আমন্ত্রণ জানান আয়োজকরা।
অতিথি ও সদর‌্যরা আনন্দঘন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান। তারা আয়োজকদের প্রশংসা করে বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাঙালী সংস্কৃতির সাথে পরিচিত করাতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের অংশ বিশেষ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY) এবং ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/user/usanewsonline) সম্প্রচারিত হয়।

ট্যাগ:
Situs Streaming JAV