Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন’র সংবাদ সম্মেলনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে সিলেটবাসীকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার ৭ দিনের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: June 5, 2012 | 9:36 PM


ইউএসএ নিউজ, নিউইয়র্ক : এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সিলেটবাসীকে নিয়ে করা বিরূপ মন্তব্য প্রত্যাহার করার আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক। ৪ জুন সন্ধ্যায় নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র উদ্যোগে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। সিটির এস্টোরিয়ার লাকি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জালালাবাদ এসোসিয়েশন সভাপতি জন উদ্দিন বলেন, গত সপ্তাহে লন্ডনের একটি সংবাদ সম্মেলন থেকে মাহফুজুর রহমান ‘সিলেটিরা লেখাপড়া শিখে এখন ভদ্র হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন’। এ ধরনের মন্তব্যের মাধ্যমে মাহফুজুর রহমান সারাবিশ্বে বসবাসরত সিলেটের প্রবাসীদের অসম্মান করেছেন। সংবাদ সম্মেলন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ জিলু বলেন, আমরা বিশ্বের বিভিন্ন স্থানের সিলেটিদের সঙ্গে যোগাযোগ করেছি। এ ধরনের মন্তব্যে সবাই ক্ষুব্ধ। সিলেটবাসীকে নিয়ে করা এ বিরূপ মন্তব্যের তিব্র নিন্দা জানাচ্ছি আমরা।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ১১ই জুনের মধ্যে মাহফুজুর রহমানকে এটিএন বাংলার মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পাশাপাশি ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায়  পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মাহফুজুর রহমান সিলেটিদের নিয়ে এধরনের মন্তব্য করে অন্যায় করেছেন। এধরনের মন্তব্যের জন্য ইতোমধ্যে তার ক্ষমা চেয়ে বিবৃতি দেয়া উচিত ছিলো। আমেরিকায় আবার আসার আগে তিনি যেন নতুন মানুষ হয়ে আসেন এ পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান কে উদ্দেশ্য করে আরো বলা হয়, দেখি ১১ জুনের মধ্যে ওনি কি করেন, ওনার ্একশনের ওপর নির্বর করবে পরবর্তী কর্মসূচি। সিলেটবাসী জানে কিভাবে একটা মানুষকে অবাঞ্চিত করতে হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মাহফুজুর রহমানের এধরনের মন্তব্যে সিলেটিদের প্রতি যে তার অন্তরে ঘৃনা রয়েছে তা প্রকাশ পেয়েছে। দেশে প্রবাসে তার বিরুদ্ধে অবস্থান নেয়া সিলেটবাসীর নৈতিক দায়িত্ব।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সাবেক সভাপতি কামাল আহমেদ, উপদেষ্টা মিনহাজ আহমেদ শাম্মু, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, লায়েক আহমেদ, সাহিদুল ইসলাম দুখু প্রমুখ। সংবাদ সম্মেলনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, এবাদ চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরূ, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, রশিদ আহমদ, আবদুস শহীদ দুদু, শাব্বির কাজী, মখন মিয়া, ফারুক চৌধুরী, মিজানুর রহমান মিজান, আফতাব আলী সহ বিপুল সংখ্যক সিলেট প্রবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন চলাকালে লন্ডনে মাহফুজুর রহমানের দেয়া সে বক্তব্যের ভিডিও ফুটেস প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত সিলেট প্রবাসীরা বিক্ষুব্ধ হয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে নিয়ে বিভিন্ন কট’ক্তি করেন। সভাপতি জন উদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV