নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে বিএনপির কাল পতাকা প্রদর্শনের কর্মসূচি
নিউইয়র্ক থেকে এনাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে কাল পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণার পর আওয়ামী পরিবারে তীব্র উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় (বাংলাদেশ সময় শনিবার সকাল) জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মী সভায় এ ঘোষণা প্রদান করা হয়। এ সময় বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট বলেন যে, শেখ হাসিনার সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এ কর্মসূচির বিকল্প ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেছেন, যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ রচনার কর্মসূচি রয়েছে আমাদের। এ লক্ষ্যে আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়েও বাইরে বিএনপির উদ্যোগে প্রচণ্ড বিক্ষোভ-সমাবেশ হবে এবং সেখানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম এ প্রসঙ্গে বলেন, বহির্বিশ্ব বিএনপির নেতৃবৃন্দ ঐ সমাবেশে অংশ নেবেন। জাতিসংঘ এবং জেএফকে এয়ারপোর্টে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা করা হচ্ছে যুক্তরাষ্ট্র জাসাস এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির পক্ষ থেকে। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী এবং যুবলীগের আহবায়ক মিসবাহ আহমেদ বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, জেএফকে এয়ারপোর্টে আওয়ামী পরিবারের শতশত নেতা-কর্মী জমায়েত হবেন সভানেত্রীকে সাদর অভ্যর্থনা জ্ঞাপনের জন্য। এছাড়া জননেত্রী শেখ হাসিনা যতদিন নিউইয়র্কে থাকবেন প্রতিদিনই দলীয় নেতা-কর্মীরা জাতিসংঘের সামনে, হোটেল হিল্টনের সামনে শান্তি সমাবেশ করবেন। বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকান্ডের প্রতি আন্তর্জাতিক জনমত জোরদার এবং জঙ্গিমুক্ত ও একাত্তরের ঘাতকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে বিশাল কর্মকাণ্ড বাংলাদেশে চলছে সে ব্যাপারগুলো বিশ্বের মানুষকে অবহিত করতে শান্তি সমাবেশ করা হবে। এসব কর্মসূচির প্রতি বেশ কয়েক ডজন সংগঠনের সমর্থন এসেছে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, রোববার দুপুরে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটে শেখ হাসিনা জেএফকে এয়ারপোর্টে অবতরণ করার কথা।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








