Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের জেবিবিএ’র পথ মেলা’র উপর আদালতের নিষেধাজ্ঞার কারণে মেলার কার্যক্রম স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: July 20, 2018 | 8:20 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2339121792772273/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজেনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র ব্যানারে জ্যাকসন হাইটসে আগামী ২২ জুলাই রোববার অনুষ্ঠিতব্য পথ মেলা’র ওপর আদালতের নিষেধাজ্ঞার কারণে মেলাটি স্থগিত করেছে আয়োজকরা।
বিবাদী শাহ নেওয়াজ, জাকারিয়া মাসুদ জিকো, তারেক হাসান খানদের আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্ট অব দ্য ষ্টেট অব নিউইয়র্ক এর কাউন্টি অব কুইন্স আদালত এ মেলা’র ওপর নিষেধাজ্ঞা জারি করে গত ১৭ জুলাই। মামলার ইনডেক্স নং ২৩০৫/১৮। উল্লেখ্য, জেবিবিএ’র পরিচালক হিসেবে সংগঠনটির দাবীদার আবুল ফজল ইসলাম (দিদার), মোহাম্মদ পিয়ার, মোহাম্মদ মহসিন সহ অন্যান্যরা এ পথমেলার আয়োজন করেন।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস কমিউনিটি’র ব্যানারে গত ১৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদালতের নিষেধাজ্ঞা জারির কথা জানান বিশিষ্ট ব্যবসায়ী ও এনওআই ইন্স্যুরেন্সের কর্ণধার শাহনেওয়াজ। সংবাদ সম্মেলনে তারেক হাসান খান, মাহবুবুর রহমান টুকু, মাকসুদুর রহমান, মোল্লা মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম, খালেদ আখতার, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
সংবাদ সম্মেলনে তারা বলেন, জেবিবিএ’র বিগত নির্বাচন ঘিরে আদালতে মামলা চলমান থাকায় জেবিবিএ’র নাম ব্যবহার করে কারো কোন কর্মকান্ড পরিচালনার সুযোগ নেই। তারা বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল বলেই জেবিবিএ’র সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং সদস্য হওয়ার পরও জেবিবিএ’র নাম ব্যবহার করছি না। একইভাবে আমাদেরও প্রত্যাশা আদালতে দায়েরকৃত মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য কেউও জেবিবিএ’র নামে কোন কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকবেন।
শাহ নেওয়াজ বলেন, আমরা ঐক্যবদ্ধ জেবিবিএ চাই। বিভক্তি চাই না। তাই মহামান্য আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।
তারেক হাসান খান বলেন, যারাই জেবিবিএ’র সদস্য তারাই জেবিবিএ’র মালিক। ইনকরপোরেট প্রতিষ্ঠান হিসেবে যে কারো নাম আলবেনীতে সরকারী দফতরে থাকতে পারে। সিস্টেমের কারণে কারো নাম থাকা মানে এই নয় যে, তারাই প্রতিষ্ঠানটির মালিক।
মাহবুবুর রহমান টুকু বলেন, আদালতে দায়েরকৃত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেবিবিএ’র নামে পরিচালিত বা আয়োজিত যেকোন অনুষ্ঠান বা কর্মসূচীই অবৈধ।
সংবাদ সম্মেলনের আয়োজকরা বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় জ্যাকসন হাইটসে জেবিবিএ’র নামে আর মেলা করা যাবে না। তবে অন্য কোন নামে কেউ করতে চাইলেও সেটি আদালত দেখবে।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও তিতাস সুপার মার্কেটের কর্ণধার আবুল ফজল ইসলাম (দিদার) ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, জ্যাকসন

হাইটসের জেবিবিএ’র পথ মেলা’র ওপর আদালতের নিষেধাজ্ঞার কারণে আয়োজকদের পক্ষ থেকে মেলার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মামলার বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত মেলার কার্যক্রম স্থগিত থাকবে। আবুল ফজল ইসলাম (দিদার) আরো বলেন, আগামী ২২ জুলাই রোববার জ্যাকসন হাইটসে পথমেলা মেলা আয়োজনের সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়েই মেলা অনুষ্ঠান স্থগিত করেছি। মেলার স্টল বরাদ্দসহ আনুষঙ্গিক সকল ব্যয়ভার ইতোমধ্যে মিটিয়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV