Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে টাইমস স্কোয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন ১৬ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: March 1, 2020 | 6:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ম্যানহাটানের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে ১৬ মার্চ বর্ণিল আয়োজনে উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এদিন রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত টাইমস স্কোয়ারে থাকবে নানান অনুষ্ঠানমালা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি ব্রঙ্কসে এশিয়ান পার্টি হলে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র নামে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র’র আহ্বায়ক করা হয়েছে হয়েছে আব্দুর রহিম বাদশাকে, মেম্বার সেক্রেটারী জামাল হুসেন এবং এস আর লিংকনকে প্রধান সম্বনয়কারী করা হয়েছে।
প্রবাসি বাংলাদেশী যুক্তরাষ্ট্র’র আহ্বায়ক আব্দুর রহিম বাদশা ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, টাইমস স্কোয়ারে ১৬ মার্চ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ। যুক্তরাষ্ট্র প্রবাসীরা এদিন রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ঐতিহাসিক টাইমস স্কোয়ারে মেতে ওঠবেন নানা উৎসব আনন্দে। এসময় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বর্ণিল ব্যানার, পোস্টর, প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠবে টাইমস স্কোয়ার। এলক্ষে কতৃপক্ষের প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়েছে। মুজিববর্ষ উদযাপন কর্মসূচিতে যোগ দেয়ার জন্য প্রবাসি বাংলাদেশীদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মুজিব বর্ষ উদযাপিত হবে। যুক্তরাষ্ট্রেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুজিববর্ষ উদযাপনের নানা কর্মসূচি নেয়া হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV