নিউইয়র্কে ‘টুকু-মুনির’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘টুকু-মুনির’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। গত ৩০ অক্টোবর জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেনে জেবিবিএর সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকুর সভাপতিত্বে এ মাহফিলে প্রধান আলোচক ছিলেন উডসাইডে আহলে বায়েত জামে জমসিদের ইমাম ও খতিব ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বিশেষ আলোচক ছিলেন জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা ইমাম কাজী কায়্যূম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওজোনপার্ক জামে মসজিদের ইমাম ক্বারী সাঈয়েদ মুসতানজিল বিল্লাহ রব্বানী।
মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জেবিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ, সাবেক উপদেষ্টা গিয়াস মজুমদার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মাহবুব চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মাহবুবুর রহমান, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারি মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন, রেজা রশীদ প্রমুখ।
এ সময় পাশেই চলা আরেকটি মিটিং থেকে মাহফিলের মোনাজাতে শরিক হক আশা হোমকেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান, ঈশা রহমান, কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার প্রমুখ।
মাহফিলে আসন্ন নির্বাচনে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০ থেকে ডেমক্রেট প্রার্থী রাগা স্টিভেন বলেছেন, বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীরা আমার প্রথম পছন্দ। জ্যাকসন হাইটসকে নিরাপদ ও পরিচ্ছন্ন একটি জনপদে পরিণত করতে সিটির সাথে একযোগে কাজ করবো। তাদের সার্বিক কল্যাণে আমার অফিস সব সময় খোলা থাকবে।
উল্লেখ্য, ডেমক্রেট প্রাইমারিতে বিজয়ী হওয়ায় ৮ নভেম্বরের মূল নির্বাচনে তিনিই বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করা হচ্ছে।
এ সময় জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা ইমাম কাজী কায়্যূমের আহ্বানের পরিপ্রেক্ষিতে রাগা স্টিভেন আরো অঙ্গিকার করেন, মহানবী হযরত মুহম্মদ (স:)এর জন্মদিনকে ফেডারেল হলিডে হিসেবে পালনে মোহাম্মদী সেন্টারের চলমান আন্দোলনে তার পরিপূর্ণ সমর্থন থাকবে।
উল্লেখ্য, মহানবী হযরত মুহম্মদ (স:)এর জন্মদিনকে ফেডারেল হলিডে হিসেবে পালনে ২০১২ সালে দাবি উত্থাপন করেন ইমাম কাজী কায়্যূম। ইতিমধ্যে কংগ্রেসেও এ আবেদন জানিয়েছেন। সিটি ও স্টেট প্রশাসনে সুযোগ পেলেই তিনি তা উত্থাপন করেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








