Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ব্যতিক্রমী ইফতার আয়োজন : ব্যবসায়ীদের দোকানে দোকানে ফ্রি ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: August 13, 2012 | 3:45 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ব্যবসায়ীদের জন্য  ব্যতিক্রমী ইফতার আয়োজন করে সবার দৃষ্টি কেড়েছে। ইফতারের পূর্ব মুহুর্তে এসোসিয়েশনের পক্ষ থেকে ডাউন টাউন ম্যানহাটানে কয়েক শ ব্যবসায়ীর দোকানে দোকানে ফ্রি ইফতার বিতরণ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত শুক্রবার বিকেলে ডাউন টাউন ম্যানহাটানে গিয়ে দেখা গেছে তাদের ব্যতিক্রমী আয়োজন। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি এম ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর টিপু, সহ সভাপতি তারিকুল ইসলাম বাদল, প্রধান উপদেষ্টা মো: খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক এ আজিজ হিরু সহ অন্যান্য কর্মকর্তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে ট্রলিতে করে ইফতারির বক্স নিয়ে ছুটে যাচ্ছেন দোকানে দোকানে। ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটে শ শ ইফতারির বক্স দোকানী-কর্মচারীদের হাতে হাতে পৌছিয়ে দিচ্ছেন তারা। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি এম ইসলাম ফারুক ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর টিপু,  জানান, পর্যটকদের শপিংয়ের জন্য আকর্ষনীয় ব্যবসা কেন্দ্র হচ্ছে চায়না টাউন খ্যাত ডাউন টাউন ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটগুলো। এখানে বাংলাদেশী মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের মোট সদস্য সংখ্যা ৩২০ জন। ফারুক জানিয়েছেন, ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন বিগত কয়েক বছর ধরে ইফতার বিতরনের কাজটি করে আসছে এখানকার মার্কেট গুলোতে। আমেরিকাতে বাঙালী ব্যবসায়ীদের মধ্যে দোকানে দোকানে গিয়ে ফ্রি ইফতার বিতরণের কাজটি তারাই প্রথম শুরু করেন। ২০০২ সাল থেকে প্রতি রমজানে প্রতি শুক্রুবার তারা নিয়মিত ইফতার বিতরণ করে আসছেন। তিনি জানান, ডাউন টাউন ম্যানহাটানে তাদের সদস্য সদস্য ছাড়াও অন্যান্য মুসলমান ব্যবসায়ীদের মাঝেও ইফতার বিতরণ করা হয়। ্তিনি জানান, এখানকার কাস্টমাররা ভীন দেশী। ইফতারের পূর্ব মুহূর্তেও ব্যবসায়ীদের ব্যস্ত থাকতে হয় বেচা-কেনা নিয়ে। সেজন্য কাস্টমার বিদায় করে ইফতার সংগ্রহ করা অনেকের জন্য সমস্যা হয়। এছাড়া সকল ব্যবসায়ীর এক সাথে বসে ইফতার করাও সম্ভব হয়ে ওঠেনা। তাই অন্তত সপ্তাহে একদিন তারা তাদের ব্যবসায়ীদের জন্য এ আয়োজনটি করেছেন। এম ইসলাম ফারুক বলেন, পারস্পরিক সম্প্রীতি, সংযম ও মানবতাবোধের গুণাবলী অর্জন এবং হিংস্রতা ও পাশবিকতা বর্জন করার জন্যই মহান স্রষ্টা রমজানের মাস দিয়েছেন। ইফতার বিতরণের মাধ্যমে আমরা পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোকানে বসে ফ্রি ইফতার পেয়ে ব্যবসায়ীরাও খুব খুশী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV