Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তারেক পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটি : আহবায়ক মোয়াজ্জেম, সদস্য সচিব জুবায়ের

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: October 13, 2019 | 1:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বুয়েটে ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীর বর্বরতার নিন্দা এবং আবরার ফাহাদের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি বুয়েটসহ বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে সাম্প্রতিক বর্বরতার জন্যে দায়ীদের চিহ্নিত এবং কঠোর শাস্তির দাবি জানালো ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’। নিউইয়র্ক ভিত্তিক এই সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে ১১ অক্টোবর শুক্রবার রাতে আরো বলা হয় যে, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার ব্যতিত এমন আচরণ বন্ধ করা সম্ভব হবে না। এজন্যে তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। এ সময় তারা বুয়েটের বর্বরতার ভিকটিম আহরারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে মিলিত হন। একইসাথে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাও করা হয়।

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউতে একটি পার্টি হলের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও মূলধারার ব্যবসা-প্রতিষ্ঠান ‘আরএলবি গ্রুপ অব কোম্পানী’র সিইও আকতার হোসেন বাদল। এ সময় প্রদত্ত বক্তব্যে বাদল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বিরাজিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসে বিএনপি পরিবারের সকলের ঐক্য কামনা করেন। এ আলোচনায় আরো ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস খান, নিউজার্সি বিএনপির সভাপতি নূরল ইসলাম খসরু, সেক্রেটারি আবুল কালাম, সহ-সভাপতি জামাল হোসেন, জ্যেষ্ঠ সদস্য হোসেন পাঠান বাচ্চু, তারেক পরিষদের রেজাউল হক, আকবর এ আবেদীন রনী, মজিবর রহমান, আলী দোনার, মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, বিএনপির রাজনৈতিক কর্মসূচির পরিপূরক কর্মকান্ডের জন্যে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’।

এই সংগঠনের সম্মেলন উপলক্ষে মোয়াজ্জেম হোসেনকে আহবায়ক এবং ওয়াজেদ আহমেদ জুবায়েরকে সদস্য-সচিব করে একটি সাব কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান বাদলের সার্বিক তত্ত্বাবধানে তারা শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে বড় ধরনের একটি সমাবেশ করবেন বলে এ সভা থেকে জানানো হয়েছে। একইসাথে আগের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে বলেও সভা থেকে জানানো হয়। এ সময় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হবে ব্যাপক আয়োজনে। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV