নিউইয়র্কে তিন দিনব্যাপী বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও বাণিজ্য মেলা’র উদ্বোধন (ভিডিও)
https://www.youtube.com/watch?v=0o8cinQR_RQ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে ২৭ সেপ্টেম্বর শুক্রবার পর্দা উঠল তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও বাংলাদেশ বাণিজ্য মেলা’র। জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে শ্রী চিন্ময় সেন্টারের শিল্পীদের মনোরম সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সুধীজনের উপস্থিতিতে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, শিশু-সাহিত্যিক ও ছড়াকার লুৎফর রহমান রিটন, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দিন, বিশিষ্ট অভিনেতা মাহফুজ আহমেদ, টিভি অভিনেতা মীর সাব্বির, চলচ্চিত্র অভিনেতা শাকিল খান। বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে রেজুলেশন পাস করার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবুল মাল আবদুল মুহিত। সাবিনা হাই উর্বী ও মো. মোস্তফা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

নিউইয়র্ক স্টেট সিনেটর জন লু রেজুলেশনটি মন্ত্রীর হাতে হস্তান্তরের সময় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের কৃতিত্বের প্রশংসা করেন। তিনি জানান, স্বপ্নের এই স্মারকটি হাতে তুলে দিতে পেরে তিনি আনন্দিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই দিনটিকে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে হিসেবে ঘোষণা করার জন্য এ বছর ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক স্টেট সিনেটে সিনেটর টবি অ্যান স্ট্যাভেস্কি এটি রেজুলেশন আকারে উত্থাপন করেন। মুক্তধারা ফাউন্ডেশনের তিন বছরের প্রচেষ্টার পর এ বছরের ২৭ ফেব্রুয়ারি প্রস্তাবটি সিনেটে রেজুলেশন আকারে পাস হয়। এখন থেকে নিউইয়র্ক স্টেট ক্যালেন্ডারে ২৫ সেপ্টেম্বর অন্তর্ভুক্ত হয়েছে, এটি বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে হিসেবে পালিত হবে।
নিউইয়র্ক স্টেট কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে রেজুলেশন পাস করার পর এবারই প্রথম দিনটি পালন করছে এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ইঙ্ক। নিউইয়র্ক স্টেট সিনেট ও মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়।
এই মেলায় বাংলাদেশের বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তার ওপর লিখিত শ্রেষ্ঠ গ্রন্থগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু সম্পর্কে প্রকাশিত বই ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত কিছু নির্বাচিত ও দুর্লভ গ্রন্থ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।
সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শিল্পী রফিকুল আলম, মাহফুজ আহমেদ, মীর সাব্বির, তনিমা হাদী, শাহ মাহবুব, মাইশা, ঋত্বিকা ব্যানার্জি, দেবযানী দেবনাথ বর্ষা ও উদীপ্ত চৌধুরী। অনুষ্ঠানের কোনো প্রবেশমূল্য নেই। সময় ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা। ২৮ ও ২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বাণিজ্য মেলা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








