নিউইয়র্কে নতুন প্রজন্মের শিল্পী ফারজানা পপি’র হিন্দী রিমিক্স সিডির প্রকাশনা অনুষ্ঠান ‘সুর উল্লাস’
হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্ক প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী ফারজানা পপি’র হিন্দী রিমিক্স সিডি’র প্রকাশনা অনুষ্ঠান ‘সুর উল্লাস’ প্রশংসিত হয়েছে। নিইউয়র্ক সিটির কুইন্সের এষ্টোরিয়ার ক্লাবে গত ২৩ জানুয়ারী সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান সূচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশনা উদযাপন কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের ভূইয়া। এই পর্বে উপস্থাপনা করেন মোঃ গোলাম মোস্তফা, শারমিন রেজা ইভা, সারোয়াত জাহান ইষা ও কাউসার আলমগীর। উদ্বোধনী পর্বে অনুষ্ঠানের মধ্যমনি এবং প্রধান শিল্পী ফারজানা পপি’র প্রথম হিন্দী রিমিক্স সিডির গানের ডিভিডি প্রজেক্টারে প্রদর্শিত হয় এবং একই সময়ে হলভর্তি দর্শক শ্রোতাদের বিপুল করতালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান: মোঃ গোলাম মোস্তফা, শারমিন রেজা ইভা, সারোয়াত জাহান ইষা ও কাওসর রশীদ এর উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন নাঈমা লাবনী, কাইসাত আহমেদ, ইসরত করিম এ্যারিনা, আজাদুর রহমান লিমন, কাওসার আলমগীর ও নাদিয়া ইসলাম দৃষ্টি। নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠীর শিল্পী নারমীর রহমান ও কাজী হাইফী। নৃত্যর পর সঙ্গীত পরিবেশন করেন জিল্লুর রহমান, জোহম, হাফিজুর রহমান হাফিজ, শারমীন মহসীন ও লেমন চৌধুরী। এরপর পুনরায় নৃত্য পরিবেশন করেন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠী, নারমীন, হাইফী ও শ্বেতা গোস্বামী।২য় পর্বে ছিল মূল সঙ্গীতানুষ্ঠান। মোঃ গোলাম মোস্তফা, শারমীন রেজা ইভা, সারোয়ার জাহান ইষা ও কাউসার রশীদ এর উপস্থাপনায় একক ও দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন ফারজানা পপি ও তানভির শাহীন।

৩য় পর্বে ছিল মোড়ক উন্মোচন। নতুন প্রজন্মের সুপরিচিত সঙ্গীত শিল্পী ফারজানা পপি’র প্রথম হিন্দী রিমেক্স সিডি’র মোড়ক উন্মোচন করেন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠীর অধ্যক্ষ ইমদাদুল হক এবং প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক নাছিম আহমেদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের ভূইয়া, সদস্য সচিব মিজানুর রহমান মিজনা, প্রধান উপদেষ্টা হাসানুজামান হাসান, প্রধান পৃষ্ঠপোষক সরকার ইসলাম, প্রধান সমন্বয়কারী আনোয়ার ইসলাম, সাকির মজুমদার, প্রফেসর মনির হোসেন ও মোশারফ হোসেন খান চৌধুরীসহ প্রকাশনা অনুষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ৪র্থ পর্বে আনোয়ারুল ইসলাম এবং আমানত হোসেন আমানের উপস্থাপনায় প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনে সঙ্গীত ও নৃত্যে সফলতা এবং জনপ্রিয়তায় বৃহত্তর কুমিল্লা জেলার ১০ জন কৃতি সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। ৫ম পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় নৃত্য পরিবেশন করেন সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনা এবং সঙ্গীত পরিবেশন করেন আরমান, জিনাত রেহানা রত্না, শাহ মাহবুব এবং রিপন রহমান। বিশেষ নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী ফারজানা পপি এবং বোন্সের খ্যাতনামা নৃত্য শিল্পী জেনীন শাহ। বৃহত্তর কুমিল্লা সমিতি, কুমিল্লা সোসাইটি ইউএসএ কুমিল্লা সোসাইটির উত্তর আমেরিকা ও প্রবাসী কুমিল্লাবাসীর উদ্যোগে এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁন স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ফারজানা পপি’র গর্বিত পিতা, লেখক, সংগঠক ও মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর। পরিচালনায় ছিলেন সৈয়দ বাহালুল উজ্জল। পুরো অনুষ্ঠান উপস্থনায় ছিলেন মোঃ মোস্তফা, শারমীন রেজা ইভা, সারোয়াত জাহান ইষা, কয়সার রশিদ এবং আমানত হোসেন আমান। অনুষ্ঠানে আরো সঙ্গীত পরিবেশন করেন স্টার সার্চ ও ক্লোজআপ ওয়ান শিল্পী রিপন, আরমান, কাজী জুয়েল ও পলাশ।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








