Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: August 16, 2012 | 10:41 AM

নিউইয়র্ক : নর্থ আমেরিকা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অত্যন্ত শোকবহ পরিবেশে পালন করলো জাতীয় শোক দিবস এবং শ্রদ্ধা ভরে স্মরণ করলো বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকে। নিউ ইয়র্কের জ্যামাইস্থ ঘরোয়া রেস্টুরেন্টে আলোচনা সভা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুুষ্পমাল্য অর্পন, দোয়া ও প্রার্থনা এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো দিবসটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপি ডঃ প্রদীপ রঞ্জন কর এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা।

অনুষ্ঠানে আলোচনা করেন- লেখক ও কলামিষ্ট বেলাল এবং আলোচনার উপর বক্তব্য ও উপস্থিত ছিলেন লুৎফর কবীর, রতন বড়–য়া, হাকিকুল ইসলাম খোকন, শরীফ সাহাব উদ্দিন, ফারুক হুসাইন, সিরাজুল ইসলাম সরকার, মোঃ হানিফ, রমেশ নাথ, আবদুল লতিফ বিশ্বাস, তোফায়েল চৌধুরী, কামাল উদ্দিন, শওকত আকবর রীচি, আলতাফ মিয়া, চন্দন দত্ত, মোঃ আখতার হোসেন, জামাল উদ্দিন জলিল, টি. মোল্লা, হেলাল মাহমুদ, আশাফ মানুক, বিলকিস মোল্লা, ইঞ্জিঃ মিজানুল হাসান, ওয়ালী হোসেন, ডাঃ টমাস দুলু রায়, নাচির এ খান পল, খলিলুর রহমান খোকন, আতাউর রহমান তালুকদার কামাল, দেলোয়ার মোল্লা, কাজী গোলাম মোস্তফা, মুজিবুর রহমান বিপ্লব, ফয়েজ জিন্দাপীর, সাঈদুর রহমান রেনু, আঃ লতিফ বিশ্বাস, এম এ ইসলাম মানিক, সালাউদ্দিন বিপ্লব, মোতাহের হোসেন, আলী আক্কাস, নজরুল আলম চৌধুরী, কোহিনুর আখতার চৌধুরী, খুরশিদ আনোয়ার বাবলু, ভূইয়া আহসান হাবীব, মাষ্টার আবু মোতাহার হোসেন, আবদুস শহীদ দুখু, একে চৌধুরী, নিখিল কুমার রায়, মোঃ আব্দুল খালেক, খান শওকত, মোঃ নাছির উদ্দিন, আলী আকবর মৃধা, মো: এস রহমান (সাঈদ), প্রনভ কুমার কবিরাজ, মো: গিয়াস উদ্দিন খান, খোরশেদ আলম, মোসলেম আলী, সৈয়দ এন মাহবুব, আবু মোতাহার, আলমগীর কবীর, ডি. ভট্টাচার্য, মো: ইব্রাহিম খান, রতন দস্তিদার, চিত্তরঞ্জন চক্রবর্তী, সেলিম উল্লা খান, তওসেফ উদ্দিন, মো: আবদুল মতিন, সদরুন নুর, নিলুফার খান, সাঈদা আকতার, সাইমা আকতার, আনোয়ারুল হক ভূঞা, রাশিদুল হাসান, এরশাদ ওয়াজেদ প্রমুখ।

বক্তরা বলেন: পৃথিবীতে চন্দ্র সূর্য্য যেমন সত্য, বাঙালী ও বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু তেমনি চিরঞ্জীব। কোন শক্তিই এই সত্যকে মুচে দিতে পারবে না। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী দেশী ও বিদেশী শক্তি যারা বাংলাদেশে স্বাধীনতা চায় নাই। তাদের ষড়যন্ত্রে ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুও তার পরিবার পরিজনে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এ ধরনের হত্য নজীর বিহীন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমত দখল করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালনার পরিবর্তে দেশের সংবিধান পরিবর্তন করে পাকিস্তানী ভাবধারায় দেশ পরিচালন শুরু করেছিল। সামরিক ফরমান জারি করে দালাল আইন বাতিল করে ১১ হাজার যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। ঘাতকদের রাজনৈতিক ও সামাজিকভাবে পূনর্বাসিত করে দেশ পরিচালনায় যুদ্ধাপরাধী রাজাকার শাহ আজিজ, মাওলানা মতিন, আব্দুল আলীমসহ আরো অনেকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী বানানো হয়েছিল। মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস ও নেতৃত্বশূন্য করার জন্য ৩রা নভেম্বর জেল খানায় সরকারী কাষ্টডিতে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে এবং ধর, পাকড় ও নির্যাতনের চরম অবস্থান সৃষ্টি করা হয়েছিল। ইনডেননিটি বিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা ও আত্ব স্বীকৃত খুনীদের সরকারীভাবে পুরস্কৃত করে বিদেশী দুতাবাসে চাকুরী দেওয়া হয়েছিল।

বক্তরা আরো বলেন-অনেক চড়াই উতরাইয়ে দীর্ঘ ৩৫ বছর পর বঙ্গবন্ধুর হত্যার বিচার করে ৫ জন ঘাতকের সাজা কার্যকর করা হলেও বাকী ৭জন সাজাপ্রাপ্ত ঘাতক বিভিন্ন দেশে পালতক রয়েছে। পলাতক খুনীদের ফিরিয়ে এনে ফাসী কার্যকর ও হত্যা কান্ডের মদদ দাতাদের বিচারের দাবী এবং দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবী জানান বক্তরা। বক্তরা আরো বলেন দেশ আজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ পরিচালনা করছে। দেশ কিছুটা হলেও আজ রাহুমুক্ত হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি একত্রিত হয়েছে এবং তারা কারণে অকারণে সরকারের সকল কাজে বাধা সৃষ্টি করছে যাতে সরকার কোন ভাল কাজ না করতে পারে। তারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং গণতন্ত্র ধ্বংসের কাজে সহায়তা করছে। যুদ্ধাপরধী বিচারে বাধা সৃষ্টি করছে এবং এই বিচার বানচালের অপপ্রচার ও মিথ্যা তথ্য দিয়ে বিদেশে দেশে ভাবমুর্তি নষ্ট করে চলেছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী এ শক্তি মোকাবিলা করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার অ্গংীকার করা হয়। এবারের শোক দিবসের শপথ শোক শক্তিতে পরিণত হোক। উজ্জীবিত করুক সমগ্র বাঙালী জাতিকে এব বঙ্গবন্ধুর আদর্শ ও প্রদর্শিত পথই হোক সকলের একমাত্র চলার পথ। অনুষ্ঠানের শেষ পর্বে নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের লোন পুন:বিবেচনার যে লেটার ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে তার অংশ হিসাবে উপস্থিত সকলের নিকট থেকে স্বাক্ষর সংগৃহিত পত্র বিশ্ব ব্যাংকের পেসিডেন্ট ও জননেত্রী শেখ হাসিনা বরাবর প্রেরণ করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV