নিউইয়র্কে প্রথম বারের মত ‘আম কাঁঠালের উৎসব’ উদযাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2017797101659157/
https://www.facebook.com/USANewsNY/videos/1551344888333069/
https://www.facebook.com/USANewsNY/videos/386683658703803/
https://www.facebook.com/USANewsNY/videos/470740760135599/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে প্রথম বারের মত উদযাপিত হলো ‘আম কাঁঠালের উৎসব’। গত ১৯ জুন বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত ও উপভোগ্য এ উৎসবে আম, কাঁঠাল ছাড়াও ছিল আপেল, কলা, আঙ্গুর, কমলা, পেঁপে, আনারস, পেয়ারা সহ নানা রকমের ফল-ফলাদি। সাথে ছিল আমের রস, আম ভর্তা, মিক্সড ফলের ভর্তা, মুড়ি, গুড়ো দুধ, হালিম, চটপটি, ভাত, ভর্তা সহ মজাদার সব খাবার-দাবার। মূলত: ‘আম কাঁঠালের উৎসব’ হলেও কোন কিছুরই কমতি রাখেননি আয়োজকরা। রকমারি ফলের সমারোহে সাঁজিয়ে তোলা হয় আম কাঁঠালের উৎসব। এতসব আয়োজনে অংশ নিয়ে তৃপ্তির ঢেকুর তুলেন রসনা বিলাসী অতিথিরা।

বিশিষ্ট শিল্পী শারমিন তানিয়া সহ অন্যদের মনমুগ্ধকর সঙ্গীত ও কৌতুক পরিবেশনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।

উৎসবে হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং কমিউনিটি একটিভিস্ট শাহ বদরুজ্জামান রুহেলের পরিচালনায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাঙ্গালী চেতনা মঞ্চের সভাপতি আবদুর রহিম বাদশা, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, হৃদয়ে বাংলাদেশ’র সাহিত্য সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী মাকসুদা আহমেদ, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট নারী নেত্রী রেক্সনা মজুমদার ও মেহের চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান পুলিশ কর্মকর্তা মাসুদ রহমান ও আমিনুল ইসলাম শাওন,৭১’র যুদ্ধবন্দী আব্দুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, সারওয়ার চৌধুরী, মাসুম আহমেদ, ফয়সাল আহমেদ, এ ইসলাম মামুন, এম ডি আলাউদ্দিন, মোতাসিন বিল্লাহ তুষার, ফালগুনীর কর্ণধার মাসুদ রানা প্রমুখ। ব্যতিক্রমী এ উৎসবে রাজনীতিক, ব্যবসায়ী, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, নতুন প্রজন্ম সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ সভাপতি মামুন রহমান, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাহিত্য সম্পাদক মাকসুদা আহমেদ, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার ও মাসুদ রানা।
বক্তারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে “হৃদয়ে বাংলাদেশের”র ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের দীর্ঘ্য প্রবাস জীবনে এমন ব্যতিক্রমী আয়োজন আগে কখনো দেখেননি। হৃদয়ে বাংলাদেশ’র আয়োজনে যুক্তরাষ্ট্রে এই প্রথম বারের মত উদযাপিত হল ‘আম কাঁঠালের উৎসব’। হৃদয়ে বাংলাদেশ প্রবাসে আবহমান গ্রাম বাংলার দেশজ অনুষ্ঠানের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।
আয়োজক সংগঠনের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন বলেন, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হৃদয়ে বাংলাদেশ’র ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠান সফল করার জন্যে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। তিনি বলেন, সবার এমন সহযোগিতা আমাদের আশার আলো দেখায়, নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। সবাইকে সাথে নিয়ে প্রবাস প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয়ে এগিয়ে যাবে সংগঠনটি।
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে








