Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতি’র বর্ণাঢ্য অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: March 15, 2022 | 9:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী মতলব সমিতি ইনক’র নব নির্বাচিত কর্মকর্তারা। উডসাইডের কুইন্স প্যালেসে গত ১৩ মার্চ রোববার সন্ধ্যায় নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মিয়া ওবায়েদুর রহমান লিটন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানোর পর নয়া কমিটির পরিচিতি এবং শপথ বাক্য পাঠ করানো হয়। বিদায়ী সাধারণ সম্পাদক ভবতোষ চন্দ্র সাহার পরিচালনায় নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা ফারুক মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান অ্যান্ড সিইও গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, বালাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও সাবেক নির্বাচন কমিশার মো. ইউনুছ সরকার, রূপসী

চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মো. ফখরুল ইসলাম মাসুম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার সহ সভাপতি মিয়া মো. দুলাল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরে আলম মনির।
নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ শেষে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি রবিউল আলম। এসময় বিশ্বে মহামারি করোনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন নব নর্বাচিত সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল)। অতিথিরা ছাড়াও আরও বক্তব্য রাখেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা মো: কবির রতন, প্রধান উপদেষ্টা ফারুক মজুমদার, উপদেষ্টা মো: লুৎফর রহমান সোহেল, মো: কবির প্রমুখ।
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের পক্ষ থেকে তার প্রতিনিধি কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী প্রবাসী মতলব সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথিরা নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেন বক্তারা। ঐক্যবদ্ধভাবে সমিতিকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন সকলে।
নব নির্বাচিত সভাপতি রবিউল আলম এবং নব নর্বাচিত সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল) তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সমিতিকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে প্রবাসী মতলববাসীর কল্যাণে কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অভিষেক আয়োজনে শেষ আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, ইসরাত শর্মা, আমান সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী মতলব সমিতির সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক মতলববাসী উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV