Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাস নিউজ ডটকম’র ৬ষ্ঠ বর্ষপূর্তি সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: October 27, 2020 | 1:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ৭ বছরে পা রেখেছে অনলাইন নিউজ পোর্টাল প্রবাস নিউজ ডটকম। ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে গত শনিবার রাতে পত্রিকাটির পক্ষ থেকে নিউইয়র্কে এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক, কবি, সাংবাদিক, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তাদের শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দনে সিক্ত হয় বিশ্বে বসবাসরত দেড়কোটি প্রবাসীদের মূখপত্র প্রবাস নিউজ ডটকম কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে প্রবাস নিউজ সম্পাদক শামীম আহমেদ মহান স্রষ্টার কাছে শুকরিয়া জানান। তিনি ৬ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশি কমুউনিটির মধ্য থেকে যারা প্রবাস নিউজ ডটকমকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং আগামীদিনে সবার অকৃপণ সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।

হৃদয়ে বাংলাদেশের সাধারন সম্পাদক পল্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারন সম্পাক আব্দুস সামাদ আজাদ, ডিষ্ট্রিক ১৮ থেকে নিউইয়র্ক সিটি নির্বাচনে প্রার্থী এন মজুমদার, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্মশতবার্ষিকী সম্মিলিত উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশি আমেরিকান ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী, কমুউনিটি বোর্ড ৭ এর মেম্বার মঞ্জুর চৌধুরী জগলু, হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি ও বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সাধারন সম্পাদক সাইদুর রহমান লিংকন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া ও এইচএম ইকবাল, খলিল বিরিয়ানি ও খলিল চায়নিজের কর্নধার মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ চৌধুরী, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, কবি ও কমুউনিটি এ্যাক্টিভিষ্ট মাকসুদা আহমেদ, রংধনু সোসাইট অব ব্রঙ্কস এর সভাপতি এমবি তুষার, নারী নেত্রী রেক্সনা মজুমদার, লেখক ও সংগঠক সাহিত্য সংগঠন পঞ্চায়েতের মাসুম আহমেদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, কবি মিয়া মোহাম্মদ আসকির প্রমুখ।

অনুষ্ঠানে আগত বক্তারা সুন্দর ও কল্যানকর কমুউনিটি বিনির্মানে প্রবাস নিউজ ডটকমের নি:স্বার্থ ভূমিকার কথা স্মরণ করেন। তারা পত্রিকাটির দলনিরপেক্ষ অবস্থানের প্রশংসা করে বলেন, প্রবাস নিউজ ডটকম সব সময় গঠনমূলক এবং উদারনৈতিক সম্পাদকীয় নীতি অনুসরণ করেছে যা নিউইয়র্কের সাংবাদিকতায় খুব কমই দেখা যায়। তাদের দক্ষ ও গঠনমূলক সাংবাদিকতা প্রবাসের সকল কর্মকান্ডকে অনুপ্রাণিত ও আন্দোলিত করেছে। সমাজ ও মানুষের জন্য ভালো কাজ করতে উৎসাহ এবং উদ্দীপনা যোগাতে তারা অতুলনীয় সব সংবাদ পরিবেশন করেছে। আমন্ত্রিত অতিথি এবং বক্তারা প্রবাস নিউজকে সকল প্রকার সহায়তা অব্যাহত ভাবে করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান উদযাপনে উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও অর্থনৈতিক, শারিরিক শ্রম ও মূল্যবান পরামর্শ ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, আল আকসা সুপার মার্কেটের মালিক শাহিন হক, স্টার্লিং ফার্মেসীর মালিক ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওহিদ চৌধুরী জাকি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, গোল্ডেন প্যালেসের কর্নধার ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, ফেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও কমুউনিটি এ্যাক্টিভিষ্ট মোজাফ্ফর হোসেন, মামুন টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ মামুন, স্টেট বিএনপির সভাপতি ইমরান রন শাহ, নীরব রেস্টুরেন্টের সিইও বখতিয়ার রহমান খোকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের দুই জনপ্রিয় কন্ঠশিল্পী শারমিন তানিয়া ও চ্যানেল আই সেরাকন্ঠখ্যাত শিল্পী কৃষ্ণা তিথি। পরিশেষে প্রবাস নিউজ সম্পাদক শামীম আহমেদ আমন্ত্রিত সকল অতিথিকে ধন্যবাদ জানান। এছাড়া আইনজীবি এন মজুমদার, এ ইসলাম মামুন, সাইদুর রহমান লিংকন, প্ললব সরকার, মশিউর রহমান মজুমদার, এবিটিভির সিইও এবং সাংবাদিক রিজু মোহাম্মদ, ডিজাইন, প্রিন্ট এবং মাল্টি সার্ভিস বিহঙ্গের অন্যতম কর্ণধার আব্দুল হাকিম, এমবি তুষার, শারমিন তানিয়া ও যুদ্ধবন্দী আব্দুর রহমানকে  অনুষ্ঠানে বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রবাস নিউজ ডটকম

ট্যাগ:
Situs Streaming JAV