নিউইয়র্কে প্রবীণ প্রবাসী আলাল আহমদের দাফন সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম: জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব ও সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড় ভাই আলাল আহমদের দাফন সম্পন্ন হয়েছে। নিউইয়র্কে ম্যানহাটানের বাসিন্দা প্রবীণ প্রবাসী ছাতক সমিতি ও সুনামগঞ্জ সমিতির প্রাক্তন সদস্য আলহাজ আলাল আহমদ গত গত ১৪ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াাইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের ছাতক উপজেলার নুরুল্লাপুর গ্রামে।
ইকবাল আহমেদ মাহবুব জানান, আলাল আহমদ রোববার ব্রুকলীন হসপিটাল সেন্টারে ভ্যাকসিন নেয়ার জন্য যাওয়ার পথে তার ছেলের গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে এম্বুলেন্স কল করা হলে তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মরহুম আলাল আহমদের নামাজে জানাজা গত সোমবার বাদ যোহর আসসাফা ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মামাত ভাই আসসাফা ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক মুফতি লুৎফুর রহমান কাসেমী। এতে বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু -বান্ধব, কমিউনিটি নেতৃবৃন্দ অংশগহণ করেন। মঙ্গলবার সকাল ১১টায় নিউজার্সীতে আসসাফা ইসলামিক সেন্টারের নিজস্ব কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

মরহুমের ছোট ভাই বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ছাতক সমিতির প্রাক্তন সভাপতি, আসসাফা ইসলামিক সেন্টারের ট্রাস্টিবোর্ড সদস্য ইকবাল আহমদ মাহবুব তার বড় ভাই আলাল আহমদের মৃত্যুতে যারা শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








