নিউইয়র্কে প্রভাতফেরি সহ নানা আযোজনের বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফা’র একুশ উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1591664634350459
https://www.facebook.com/USANewsNY/videos/478198096685232
https://www.facebook.com/USANewsNY/videos/268532121353338
https://www.facebook.com/USANewsNY/videos/4059233807422592
https://www.facebook.com/USANewsNY/videos/258336782491189
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে টানা পঞ্চম বারের মত প্রভাতফেরির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফা। উল্লেখ্য, নিউইয়র্কে বাফাই একমাত্র প্রতিষ্ঠান যারা প্রতিবছর ২১ ফেব্রুয়ারী সকালে প্রভাতফেরির মাধ্যমে একুশ উদযাপন করে আসছে। স্থানীয় সময় ২১শে ফেব্রুয়ারী রোববার সকালে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে বাফা। সন্ধ্যায় বাফার নিয়মিত মাসিক আয়োজন ‘মাসান্তের বৈঠক ৭’ এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা ‘বর্ণমালার সাথে’। করোনাকালীন সামাজিক সুরক্ষা বজায় রেখে প্রভাতফেরীতে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার নারী-পুরুষরা অংশ নেন। বাবা মায়ের হাত ধরে প্রভাতফেরীতে আসা শিশুদের কণ্ঠেও প্রতিধ্বণিত হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে স্টারলিং-বাংলাবাজার এভিনিউর বাফার কার্যালয়ের সামনে থেকে প্রভাতফেরিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে নিজস্ব কার্যালয়ে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রভাত ফেরির উদ্যোক্তা বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের নের্তৃত্বে বাফার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এরপর এক এক করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন নতুন প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে বাফার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের পরিচলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু, শিল্পী আক্তার আহমেদ রাশা, মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, বিশিষ্ট আবৃত্তিকার জিএইচ আরজু, সাহিত্য একাডেমির পরিচালক মোশারফ হোসেইন, সাংবাদিক শামীম আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট সাখাওয়াত আলী, মো. নাসির উল্লাহ, নাসির শিকদার, নাট্য কর্মী শরীফ হোসেন প্রমুখ।

প্রভাতফেরী শেষে আনোয়ারুল লাভলু ও রৌশন আরা নীপার পরিচালনায় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাফার শিক্ষার্থী ও সদস্যরা কবিতা আবৃত্তি, ভাষা আন্দোলনের ইতিহাস পাঠ ও দেশের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ ও অভিভাবকগণ বক্তব্য রাখেন।
প্রভাতফেরী সহ একুশে আয়োজনে অংশ নেয়ার জন্য জন্য সবাইকে ধন্যবাদ জানান বাফা’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। এসময় তিনি বলেন, ‘ভাষা শহীদদের সম্মানে প্রফাতফেরী সহ দিনব্যাপী এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এবছর বাফা ১০ বছরে পা রাখলো। দীর্ঘ এই পথ পরিক্রমায় বাফাকে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং বাফার এক দশক উদযাপনে সারা বছর ধরেই বাফা নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে।
বক্তারা বলেন, বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারীর ঊষালগ্নে সর্বস্তরের ছাত্র-জনতার প্রভাতফেরির মত প্রবাসেও একইভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ প্রবাস প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে মুখ্য ভূমিকা রাখবে। অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাফার এ আয়োজন বহুজাতিক সমাজে নতুন বার্তা দেবে।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন বাফার সদস্য ফারজানা ইয়াসমিন, শামিম আরা বেগম, জান্নাতুল আরা, আয়েশা চৌধুরী, মনিরা নূর ও শান্তনুর রহমান।
এদিকে, এদিন সন্ধ্যায় বাফার নিয়মিত মাসিক আয়োজন ‘মাসান্তের বৈঠক ৭’ এর অংশ হিসাবে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা ‘বর্ণমালার সাথে’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শামীম আরা বেগম, বেনজির শিকদার ও জান্নাতুল আরা। সমবেত কণ্ঠে ’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অংশগ্রহন করেন সুরাইয়া বেগম, জান্নাতুল আরা, কানিজ ফাতেমা, আয়েশা চৌধুরী, অর্চনা পল, ফারজানা ইয়াসমিন, সামান্তা রহমান, শামীম আরা বেগম, মো নাসির উল্লাহ ও রাজদ্বীপ। অনুষ্ঠানে বাফার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শিশুদের বিভাগে কবিতা পাঠ করে শ্রেয়শী, কাম্য, ইফরা, তানহা, মৃত্তিকা ও জামি। কিশোর বিভাগে জায়েনা, আদিব, জুয়াইরা, ইশরাত, আবৃত্তি এবং বড়দের বিভাগে কথা, সারাফ, নাসিমা ও মায়া এন্জেলিনা। ভাষা আন্দোলনের ইতিহাস পাঠ করেন বাফার শিক্ষার্থী আরিশা ও সামান্তা।
রেহানা মতলুবের গীটারে ’ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’ গানটি দর্শকদের মধ্যে এক অন্যরকম ভাললাগা তৈরী করে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাফার শিক্ষক সুরাইয়া বেগম, শিক্ষার্থী রাজদ্বীপ ও সামান্তা। এছাড়াও অতিতি শিল্পী হিসেবে দেশের গান পরিবেশন করেন উদয় ও অর্পিতা। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রবীন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, কবি আসাদ চৌধুরী এবং শিক্ষক, গবেষক ও নাট্যকার রতন সিদ্দিকী। এছাড়াও বাফার নৃত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মতলুব আলীর কথা ও সুরে গান পরিবেশন করেন আলী পুষ্পিতা মউরি সহ অন্যান্য শিল্পীরা। শিল্পী ও শিক্ষক মতলুব আলীর সহযোগীতায় অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় ছিলেন ফরিদা ইয়াসমিন।
উল্লেখ্য, ভাষা আন্দোলনের এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








