নিউইয়র্কে বঙ্গবন্ধু-বাংলাদেশ সম্মেলন ২৯-৩০ মার্চ : আহ্বায়ক ড. নূরন্নবী, সদস্য সচিব জাকারিয়া চৌধুরী (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/847973418929593/
https://www.facebook.com/USANewsNY/videos/527697201392602/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ২৯ এবং ৩০ মার্চ নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর বুধবার অপরাহ্নে এক সংবাদ সম্মেলন থেকে দুইদিনের এই সম্মেলনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী। সদস্য সচিব হয়েছেন ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। প্রধান সমন্বয়কারী হয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি হাজী আব্দুল কাদের মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েত উল্লাহ চৌধুরী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর। যুগ্ম-সদস্য সচিব হয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হুসেন, আজহারুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম কলিন্স, কামাল হোসেন মিঠু ও মুমু আনসারী। যুগ্ম সদস্য-সচিবমিনহাজ শরিফ রাসেল, স্বীকৃতি বড়ুয়া, সুব্রত তালুকদার, আশরাব আলী খান লিটন, মতিউর চৌধুরী ও সমিরুল ইসলাম বাবলু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাকারিয়া চৌধুরী এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ড. নূরন্নবী, হাজী আব্দুল কাদের মিয়া এবং ফাহিম রেজা নূর।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুকে নিয়ে যতবেশী অনুষ্ঠান হবে ততোই বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম জানতে সক্ষম হবে। মুজিব বর্ষের প্রতিটি দিনই একটি করে সম্মেলন, সমাবেশ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণকারীদেরও সহযোগিতা দেয়া হবে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








