নিউইয়র্কে বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন : ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত হওয়ার আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম : বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই তার মৃত্যুবার্ষিকী পালন স্বার্থক হবে। জেনারেল ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৮ই ফেব্রুয়ারি ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম এ কথা বলেন। অধ্যক্ষ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং আজিজ আহমদ ছালিক ও ফখরুল চৌধুরী মিসলুর পরিচালনায় নর্থ ব্রঙ্কসের কারী অ্যান্ড কবাব রেষ্টুরেন্টে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা মোঃ মাসুদ ইকবাল। জেনারেল
ওসমানীর জীবনী নিয়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার, নজমুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, এমসি কলেজ এলামনী এসোসিয়েসনের সেক্রেটারী জামাল হোসেন, হাজী আব্দুর রৌফ, মোঃ আব্দুস ছালিক, আব্দুল হক হেলাল, হেলাল উদ্দীন চৌধুরী, কাজী অদুদ আহমদ, মোঃ বশির উদ্দীন, অব্দুল মন্নান, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মোঃ আল ফায়েজী, আব্দুছ ছালাম, আনছার তফাদার, মাহবুব হোসেন।
বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যান সমিতির সাবেক সভাপতি বশির উদ্দীনের মাতার মৃত্যুতে দোয়া করা হয়। সভা শেষে এসোসিয়েশনের পক্ষ থেকে তবারক বিতরন করা হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








