Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি আজমানের আত্মহত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: February 9, 2020 | 10:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশী তরুণ আজমান হোসেন আত্মহত্যা করেছে। গত ৩০ জানুয়ারি রাতে সে গলায় ফাস দিয়ে তার কাজের জায়গায় আত্মহত্যা করে। আজমানের বাড়ি বাংলাদেশের সোনাইমুড়ির দেউটি গ্রামে। আজমান তার মামা দ্বীন মোহাম্মদের সাথে ম্যানহাটনের ৩৫ ইষ্ট ১০৬ স্ট্রিটের একটি এ্যাপার্টমেন্টে বসবাস করতেন। কাজ করতেন থার্ড এভিনিউর একটি ফাষ্ট ফুডের দোকানে।
জানা যায়, ঘটনার দিন রাতে মামা দীন মোহাম্মদের সাথে আজমানের ভুলবোঝাবুঝি হয়। মামা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে রাতে কাজে চলে যান আজমান। কাজের ফাকে বাংলাদেশে তার প্রেমিকা সুমীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতেই তিনি গলায় ফাস দেন। কাজের জায়গা থেকে পুলিশ কল করা হলে তার মরদেহ উদ্ধার করে ফাষ্ট এভিনিউর একটি মেডিকেল এক্সাম অফিসে নিয়ে যাওয়া হয়। ১ ফেব্রুয়ারি বৃহত্তর নোয়াখালি সোসাইটির সহযোগিতায় ৯৬ মসজিদে আজমান হোসেনের নামাজে জানাজা শেষে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়।
তবে আজমানের মৃত্যুর কারন সম্পর্কে ভিন্ন তথ্যও মিলেছে। কেউ কেউ বলছেন প্রেম ঘটিত কারনে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন এই তরুন। সীমান্ত পথে তিনি আমেরিকা আসেন এবং তার কোন বৈধ কাগজপত্র না থাকায় দু:শ্চিন্তায় ভুগছিলেন।
উল্লেখ্য, আজমানের আরও দুই ভাইয়ের একজন ম্যানহাটনে অপরজন পেনসিলভেনিয়ায় বসবাস করেন। তার অকাল প্রয়াণে কমুউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV