Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির ঈদ পূণর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: October 13, 2010 | 1:36 AM

 সাবেদ সাথী(বাংলাপ্রেস),নিউইয়র্ক: জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান। গত ১০অক্টোবর রোববার সন্ধ্যায় জামাইকার হিলসাইডের তাজমহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন ষ্টেটের প্রায় দু�শতাধিক বাংলাদেশী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

  

নিউইয়র্কের বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি উক্ত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানটির আয়োজন করে।দু�পর্বের অনুষ্ঠানের প্রথমেই অনুষ্ঠিত হয় সংগঠনের বর্তমান কর্মকর্তাদের পরিচিতি ও আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্কস্থ বাংলাদেশের কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসে মুলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম।প্রধান অতিথি নিউইয়র্কস্থ বাংলাদেশের কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন,আপনাদের মত আমিও সিভিল সার্ভিসের চাকুরী করি,তবে যুক্তরাষ্ট্রের নয়,বাংলাদেশের। নিউইয়র্কের বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির সভাপতি তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির সা.সম্পাদক আশরাফুজ জামান,সাংস্কৃতিক সম্পাদক আওকাত হোসেন খান,কোষাধক্ষ্য আজহারুল আলী খান,নির্বাহী সদস্য প্রবাল চৌধুরী ও মোমেন ভুঁইয়া প্রমুখ।অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা তাদের স্ব স্ব বক্তব্যে যুক্তরাষ্ট্রের সরকারি চাকুরিতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত হবার আহবান জানান।এজন্য তারা প্রবাসী বাংলাদেশীদের সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউইয়র্কের বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি দীর্ঘদিন পর এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় সংগঠনের সদস্যরা স্বপরিবারে উপস্থিত হয়ে প্রাণভরে তা উপভোগ করেন। অনুষ্ঠানে নৈশ্য ভোজের জন্য রকমারী খাবারেরও ব্যবস্থা করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সমসাময়িক বিষয় ভিত্তিক গানের জনপ্রিয় শিল্পী কৌশলী ইমা, নিউইয়র্কের স্থানীয় শিল্পী সিরাজুল আলম সবুজ,শাহ্‌ মাহবুব আলম।নৃত্য পরিবেশন করেন শৈলী।

যন্ত্র সঙ্গীতে সহায়তা প্রদান করেন সারগামের মাসুদ ও রিচার্ড। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল। যাদের ঐকান্তিক পরিশ্রমে নিউইয়র্কের বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি পরিচালিত হয়ে আসছে তারা হলেন-সভাপতি তৈয়েবুর রহমান,সহ-সভাপতি হানিফ মজুমদার, সা.সম্পাদক আশরাফুজ জামান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন মোল্লাহ,কোষাধক্ষ্য আজহারুল আলী খান, সাংস্কৃতিক সম্পাদক আওকাত আলী খান,শিক্ষা বিষয়ক সম্পাদক ড.রাইসুল মাহমুদ,নির্বাহী সদস্যরা হলেন- মোমেন ভুঁইয়া,  মোঃ আব্দুল্লাহ, রাজন মিয়া ও প্রবাল চৌধুরী প্রমুখ।

  

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV