নিউইয়র্কে বাংলাদেশি ৩ কণ্ঠশিল্পী করোনায় সংক্রমিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আবারও উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে তিনজন জনপ্রিয় সংগীত শিল্পীসহ কয়েক শ বাংলাদেশি করোনায় সংক্রমিত হয়েছে। বাংলাদেশি ওই তিন সংগীত শিল্পী হলেন—বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়িকা শশী।
জানা গেছে, নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের আশপাশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। গত কয়েক দিন আগে নিউইয়র্কের কুইন্স প্যালেসে নবান্ন উৎসব নামে একটি শো থেকে এই তিন জনপ্রিয় কণ্ঠশিল্পী করোনায় সংক্রমিত হয়েছেন।২১ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত শিল্পী বেবী নাজনীনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন নিউইয়র্কের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান। নিউজার্সির একটি মেডিকেল সেন্টারে তিনি চিকিৎসাধীন আছেন।
আলমগীর খান বলেন, বেবী নাজনীনের দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতা রয়েছে। সে কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরবর্তীতে করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। তবে তিনি ভালো আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
গত শীতের পর করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে আবারও মৃত্যু এবং সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ২০ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে তিন শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সংগীত শিল্পী রিজিয়া পারভীন ও শশী।
জানা গেছে, ‘নবান্ন উৎসব’ নামের ওই অনুষ্ঠানে অধিকাংশ দর্শকের মাস্ক ছিল না। অনুষ্ঠানে ছিল না সামাজিক দূরত্বের নিয়মও।
এদিকে গত শীতের পর করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে আবারও মৃত্যু এবং সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। ২০ নভেম্বর মৃত্যু হয়েছে দুই হাজার ১০৫ জনের এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার জন। বর্তমানে প্রতিদিন গড়ে ১ হাজার ৩০০ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারাচ্ছেন। দেশটিতে ইতিমধ্যে করোনায় ২ লাখ ৫৫ হাজার ৮২৩ জন মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ২০ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে তিন শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর একদিনে ৮২ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা রেকর্ড সৃষ্টি করেছে। করোনার প্রকোপ বাড়ায় ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন রাজ্যে কারফিউ ও বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








