নিউইয়র্কে বাংলাদেশীসহ ৯’শ ছাত্রী-ছাত্রীকে মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাইজ প্রদান (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশীসহ প্রায় ৯’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করেছে। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৬টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে উৎসবমুখর পরিবেশে এসব ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করে প্রতিষ্ঠানটি। মজুমদার ফাউন্ডেশন ৪র্থ বার্ষিক স্কুল সাপ্লাাই বিতরণ অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকেও সম্মাননাও প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ‘ইকনা’র খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশীÑআমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং মজুমদার ফাউন্ডেশনের পরিচালক রাশেদ মজুমদারের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান ফার্নান্ডো ক্যাবরেরা, অ্যাটর্নি ব্রুস ফিশার, বাংলাদেশ সোসইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি

আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সিপিএ আহাদ আলী, বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি এক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মনিকা রায় চৌধুরী, কবি নাসরিন চৌধুরী, রফিকুল ইসলাম, কপিল চৌধুরী, জামাল হুসেন, হাজী খবির উদ্দিন ভুইয়া, মিয়া মো. দাউদ, নজরুল হক, মোজাফফর হোসেন, এ ইসলাম মামুন, মো. সালমা সুমি, মোহাম্মদ আলী, জালাল চৌধুরী, মান্নআ মুনতাসির, রুকন হাকিম, আব্দুল খালেক, মনিরুল আলম দিপু, নুর উদ্দিন, তানিম চৌধুরী প্রমুখ। এ সময় কমিউনিটি ও মুলধারার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিউনিটি লিডার মনজুর চৌধুরী জগলুল, জাকির এইচ চৌধুরী, সাব্বির গুল, আম্বিয়া অন্তরা, কৃতি ছাত্রী সাকিয়া আফরিন শ্রাবণী, অনন্যা কাজীকে সম্মাননা প্রদান করা হয়।

আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণ করা হচ্ছে। এবার ৯’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। এ
এসময় বক্তারা মজুমদার ফাউন্ডেশনের কল্যাণমুখি কার্যক্রমের জন্য মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির সেবায় দীর্ঘদিন থেকে সক্রিয় অবদান রেখে আসছেন মজুমদার।

উল্লেখ্য, নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় তিন’শ ছাত্রী-ছাত্রীর হাতে স্কুল সাপ্লাইজ তুলে দেয়ার মধ্য দিয়ে ২০১৭ সালে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে মানব কল্যাণ মূলক প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশনের।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই-আগস্ট সামার ভেকেশান শেষে আগামী ১০ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে মানব হিতৈষী এ সংগঠনটি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








