Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’র কমিটি : চেয়ারম্যান পল, সদস্য সচিব প্রিয়তোষ, প্রধান সম্বয়কারী মুস্তাক

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: October 3, 2020 | 8:32 PM

ইউএসইউনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গঠিত হলো বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’র কমিটি। আসন্ন মার্কিন নির্বাচন-২০২০ কে সামনে রেখে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান নাসির আলী খান পলের নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বাংলাদেশী সমর্থকদের নিয়ে এ কমিটি গঠিত হয়। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান নাসির আলী খান পল, সদস্য সচিব প্রিয় তোষ দে আর প্রধান সমন্বয়কারী মুস্তাক চৌধুরী।

নাসির আলী খান পল

গত ২৬ শে সেপ্টেম্বর সন্ধ্যায় জামাইকা কস্তুরী পার্টি হলে নাসির আলী খান পলের সভাপতিত্বে ‘বাংলাদেশীস ফর ট্রাম্প-২০২০’ এ স্লোগানে আয়োজিত রিপাবলিকান পার্টির বাংলাদেশী সমর্থকদের সভায় বলা হয়, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে আমেরিকা ও বিশ্বের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে ও আমেরিকাকে ‘চির উন্নত মম শির’ রাখতে ট্রাম্পের বিকল্প নেই। কমিটি মনে করেন, সকল হিসাব-নিকাশ, জরিপ ও জল্পনাকে পিছনে ফেলে দিয়ে আসন্ন ২০২০’র নির্বাচনে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানব কল্যানে বিজয়ী ট্রাম্প হবেন এক ভিন্ন নেতা। এ পর্যন্ত আমারিকায় আসা সকল প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্প হবেন শ্রেষ্ঠ এক প্রেসিডেন্ট। সভায় নবগঠিত এই কমিটি সকল প্রকার তর্ক ও গুজবকে পিছনে ফেলে রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সার্বিক কল্যাণে প্রতিটি বাংলাদেশী আমেরিকান ও আমেরিকায় বসবাসরত বাংলাদেশীকে আসন্ন ঐতিহাসিক নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন ও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সভার শুরুতে ইন্টারফেইথ কোঅর্ডিনেটর ইমাম কাজী কায়্যূম সভাপতি নাসির খান পলকে “নিউইয়র্ক ফর ট্রাম্প-২০২০” ক্যাপ পরিয়ে সভাপতির আসনে তাঁকে অলংকৃত করেন।

প্রিয় তোষ দে

সভায় গঠিত ‘বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’র কমিটির কর্মকর্তারা হলেন: চেয়ারম্যান- নাসির আলী খান পল, কো চেয়ারম্যান- বিদ্যুৎ সরকার, ইসমাইল খান আনসারী, এস এম ইকবাল, চীফ কোঅর্ডিনেটর- মুস্তাক

মুস্তাক চৌধুরী

চৌধুরী, রিজিওনাল কোঅর্ডিনেটর- খসরুল আলম, আলতাফ হোসেন, ভজন সরকার, গোবিন্দ বানিয়া, আকরামুজ্জামান, প্রকাশ গুপ্ত, হাবিবুর হাবিব, ইমাম কাজী কাইয়্যুম ও মনির হোসেন, সদস্য সচিব প্রিয় তোষ দে, সহকারী সদস্য সচিব দীপক দাস, টেজারার- নির্মল পাল, সহকারী ট্রেজারার সামার রায়, লিয়াজো কর্মকর্তা সাঈদা হোসেন এবং বোর্ড মেম্বার টমাস দুলু রায়, মোহাম্মদ মারুফ, সাদেক আহমেদ, মোস্তফা, তারেক, প্রণব চক্রবর্তী ও পরেশ ধর।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV