নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ইফতার ও কুরআান শরীফ বিতরণ
https://www.facebook.com/USANewsNY/videos/2252596614758125/UzpfSTEwMDAwMDgzNzYzNzgyMjoxNzAzMzEyMDM2MzczMzY4/
ইউএসএনিউজঅনলাইন.কম : সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে নিউইয়র্কে মুলধারার অন্যতম সহযোগি সংগঠন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ইফতার ও কুরআান শরীফ বিতরণ করেছে। স্থানীয় সময় গত ৫ জুন মঙ্গলবার সন্ধা ৬ টা থেকে ৮ টা পর্যন্ত ব্রঙ্কসের পার্কচেষ্টার ট্রেন স্টেশন এলাকায় প্রায় ৫’শ ইফতার বক্স বিতরণ করে সংগঠনটি। একই সাথে মানুষের হাতে হাতে তুলে দেন ইংরেজি অনুবাদকৃত প্রবিত্র ধর্মগ্রন্থ কুুরআন শরীফও।

সংগঠনের কর্মকর্তাদের সাথে স্থানীয় কাউন্সিলম্যান রুবেন দিয়াজসহ নিউইয়র্ক পুলিশের কয়েকজন কর্মকর্তাও এই অনুষ্ঠানে হাজির থেকে কিছুক্ষণ ইফতার বিতরণ করেন। মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টিতে এটা একটা ভাল উদ্যোগ বলে মন্তব্য করেন কাউন্সিলম্যান রুবেন দিয়াজ।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র সভাপতি মোহাম্মদ এন মজুমদার জানান, ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতেই তারা ধর্মবর্ণ নির্বিশেষ সকলের মাঝে ইফতার বিতরণ করেছে।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








