Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ৫ম বার্ষিক ইন্টারফেইথ ইফতার : চার্চ হলে নামাজ আদায় (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: May 13, 2019 | 2:26 AM


https://www.facebook.com/USANewsNY/videos/587640911740068/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের সেইন্ট হেলেনার্স চার্চ হলে অনুষ্ঠিত হয়েছে মুলধারার অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর ৫ম বার্ষিক ইন্টারফেইথ ইফতার ডিনার। স্থানীয় সময় গত ৯ মে বৃহস্পতিবার এ ব্যতিক্রমী ইফতার ডিনার শেষে সেইন্ট হেলেনার্স চার্চ হলে যুক্তরাষ্ট্র প্রবাসী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারীর ইমামতিতে মুসল্লীরা মাগরিবের নামাজ আদায় করেন। ইন্টারফেইথ ইফতার অনুষ্ঠানে মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, রমজান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি ইসলামে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয়, কাজের মাধ্যমে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।
অন্যান্য ধর্মীয় নের্তৃবৃন্দও স্ব স্ব ধর্মীয় গ্রন্থের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সহমর্মিতার শিক্ষাণীয় দিক তুলে ধরেন।

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল হকের সঞ্চালনায় এই বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ সিনিয়র, কাউন্সিলম্যান রিসিই টরেস, কাউন্সিলম্যান ফারনান্ডো কোবরেরা, সার্টার স্কুল ফর এক্সিলেন্স ড. সলিন রিক, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের সিনিয়ার এডভাইজার ড. সারা সাইয়েদ, এনএএসিপির যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, বিএসিসি‘র কর্মকর্তা সাখাওয়াত আলী, আলমাছ আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুল ডব্লিউ চৌধুরী, হারুন আলী, কমরেড আকসাদ আলী, এ ইসলাম মামুন. আহবাব হোসেন চৌধুরী, সারওয়ার চৌধুরী, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল সহ মূলধারার ও কমিউনিটির নেতৃবৃন্দ।

ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, পার্কচেস্টার টাইমসের সম্পাদক মো. মুসা, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির আউটরিচ ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার সিনিয়ার রিপোর্টার মো. মঞ্জুরুল হক, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট ডা. নাহিদ খান, নূরে আলম জিকু, বোরহান উদ্দিন, আবদুল তিতুমির, মোহাম্মদ আলী, কামাল উদ্দিন, রাশেদ মজুমদার, ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক, পলি শাহিনা, আম্বিয়া বেগম অন্তরা, তানিম সহ মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি বোর্ড মেম্বার, বিভিন্ন কমিউনিটি ও ধর্মীয় নের্তৃবৃন্দ, ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও কমিউনিটির মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করণে বিশেষ ভূমিকা রাখবে এ আয়োজন। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে ইন্টারফেইথ ইফতার বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বর্বরেচিত সন্ত্রাসী হামালার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্ব মানব সম্প্রদায়, সভ্যতা ও সংস্কৃতি এখন ভয়াবহ সন্ত্রাসের ঝুঁকির মধ্যে। মানবতার শত্রু উগ্রবাদী সন্ত্রাসীরা দেশে দেশে নিরীহ মানুষ হত্যা করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার বলেন, সংগঠনটি শ্রমজীবী, কর্মজীবী গণমানুষের অধিকার রক্ষা, নূতন ইমিগ্র্যান্টদের মূলধারায় সম্পৃক্ত, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়া বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমসহ সংগঠনটি প্রতি বছর বাংলাদেশ ডে প্যারেড, ইন্টারফ্রেইথ ইফতার ও পথমেলার মাধ্যমে কমিউনিটি, বাঙালী কৃষ্টি ও সাংস্কৃতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখছে। নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির সেতুবন্ধনেও কাজ করছে সংগঠনটি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসিসি‘র কর্মকর্তারা। ইন্টারফেইথ ইফতার ডিনারের বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY)

https://www.facebook.com/USANewsNY/videos/2292897484285701/

https://www.facebook.com/USANewsNY/videos/324479218244680/

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV