Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি এবং তিতাস মাল্টি সার্ভিস’র যৌথ আয়োজনে বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: December 12, 2016 | 10:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি এবং তিতাস মাল্টি সার্ভিসেস। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে গত ১১ ডিসেম্বর রোববার যৌথভাবে আলোচনা, লিগেল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ এবং কীনোট স্পিকার ছিলেন তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী।bads_2
রুহেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইকেল বেল্টজার, কেরল রবিনসন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মোসাব্বির, ফয়ছল আহমেদ চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, শাহ রাহিম শ্যামল, মশকুরুল হক, ইকবাল হোসেন, কবি আল ফয়েজ, ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক প্রমুখ।bads_3
সেমিনারে প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে বক্তারা ইমিগ্রেশন, ধর্ম, বর্ণ মাইনরিটিদের অধিকার, চিকিৎসা ও শিক্ষা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পঁয়তাল্লিশতম বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ একাত্তরের চেতনায় জেগে ওঠার সময় এসেছে।bads_4
অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পী জিল্লুর রহমান, বাবলী হক, শাহনাজ বেগম প্রমুখ এতে সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির কর্মকর্তারা।

ট্যাগ:
Situs Streaming JAV