নিউইয়র্কে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ২৫ সেপ্টেম্বর : প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাণী
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ রেজ্যুলেশন পাশ করার পর এবারই প্রথম দিনটি পালন করতে যাচ্ছে এনআরবি ওয়াল্ডওয়াইড ইঙ্ক। এই উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেট ও এ্যসেম্বলি সাইটেশন হস্তান্তর করতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হাতে। নিউইয়র্ক স্টেট সিনেট ও মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আগামি ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর তিনদিনব্যাপী বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ও বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে।

বাণিজ্যমেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআই এর সভাপতি শেখ ফাহিম এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সিইও মার্ক জ্যাফি উপস্থিত থাকবেন।

১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন বাংলা ভাষন দিয়েছিলেন সেদিনকে নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক ‘বাংলাদেশী ইমিগ্রেশন ডে’ পালন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণী দিয়েছেন।

প্রেসিডেন্ট আব্দুল হামিদ বাণীতে নিউইয়র্ক স্টেট এবং মুক্তধারা ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে প্রদত্ত বাংলা ভাষণ দানের কথা স্মরণ করে তাঁর দূরদর্শিতার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাংলা ভাষণের তাৎপর্য এবং দিনটিকে অভিবাসী দিবস ঘোষণা করায় নিউইয়র্ক স্টেটকে ধন্যবাদ জানান। এই দিবসটি ঘোষণা করায় অভিবাসী বাংলাদেশী সমাজের প্রশংসাও করেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের একটি বৃহৎ স্টেট কর্তৃক এই দিনটি পালন করার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে বলেও প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন।
‘বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া ও আমেরিকার মূলধারার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই দিনটিকে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে হিসেবে ঘোষণা করার জন্য এ বছর ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক স্টেট সিনেটে সিনেটর টবি এ্যান স্ট্যাভেস্কি রেজ্যুলেশন আকারে উত্থাপন করেন। উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের তিন বছরের প্রচেষ্টার পর এ বছর ২৭ ফেব্রুয়ারি প্রস্তাবটি সিনেটে রেজ্যুলেশন আকারে পাশ হয়। রেজুলেশন নম্বর ৩২২।
গত বছরের মত এবছরও এনআরবি ওয়াল্ড ওয়াইড তিনদিনব্যাপী ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’র আয়োজন করছে। এই মেলায় বাংলাদেশের বিভিন্ন পণ্যসমাগ্রীর স্টল ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তাঁর ওপর লিখিত শ্রেষ্ঠ গ্রন্থগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু সম্পর্কে প্রকাশিত বই ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত কিছু সযতœনির্বাচিত ও দুর্লভ গ্রন্থ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শিল্পী রফিকুল আলম, মাহফুজ আহমেদ, মীর সাব্বির, তনিমা হাদী, শাহ মাহবুব, মাইশা, ঋত্বিকা ব্যানার্জী, দেবযানী দেবনাথ বর্ষা ও উদীপ্ত চৌধুরী। অনুষ্ঠানের কোন প্রবেশ মূল নেই। সময় ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা। ২৮ ও ২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বাণিজ্যমেলা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








