Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানের বিদায়ী সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: May 18, 2018 | 11:27 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2220827894601664/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসীদের আন্তরিক ভালবাসায় সিক্ত হলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত নিউইয়র্কে বাংলাদেশের বিদায়ী কনসাল জেনারেল মো. শামীম আহসান। গত ১৫ মে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে কনসাল জেনারেল মো. শামীম আহসানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

বর্ণাঢ্য এ সংবর্ধনায় বিভিন্ন দেশের কূটনীতিক, মূলধারার রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সম্পাদক, সাংবাদিক, ইউএস সিভিল সোসাইটি, কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তা, কমিউনিটি নেতবৃন্দসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
কনসাল জেনারেল মো. শামীম আহসান, তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরীসহ কনস্যুলেটের সিনিয়র কর্মকর্তারা এসময় আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

        অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, তার সহধর্মিণী, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, লিথুনিয়া, সৌদি আরব, বেলারুশ, কাজাখস্তান ও গায়ানার কন্সাল জেনারেল, পাকিস্তান ও নেপালের ডেপুটি কনসাল জেনারেল, সিঙ্গাপুর ও নাইজেরিয়ার কনসাল, জাতিসংঘে নিযুক্ত শ্রীলংকার  উপ স্থায়ী প্রতিনিধি, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নর্দার্ন এরিয়া ডিরেক্টর ব্রুক কèবেল, মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস সেন্টারের ডিরেক্টর ক্যাথেলেন ইগান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও কাদেরী কিবরিয়া প্রমুখ।


অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. শামীম আহসান, তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস সেন্টারের ডিরেক্টর ক্যাথেলেন ইগান, নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল, নিউইয়র্কে নাইজেরিয়ার কনসাল জেনারেল বক্তব্য রাখেন।


নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও বিদায়ী কনসাল জেনারেল শামীম আহসানকে একজন সফল কূটনীতিক হিসেবে অভিহিত করে তার কাজের স্বীকৃতি স্বরূপ একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।


অনুষ্ঠানে সদ্য পদোন্নতি প্রাপ্ত নাইজিরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা।                     
অনেকটা ভাবগম্ভীর পরিবেশে কনসাল জেনারেল মো. শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার পেছনে প্রবাসীদের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।


প্রবাসীদের প্রশংসা করে কনসাল জেনারেল বলেন, সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক সহযোগিতাই তার কাজকে সহজ করে দিয়েছে। প্রবাসীদের এ আন্তরিক সহযোগিতা ও ভালবাসা সবসময় তার প্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্কে কনসাল জেনারেল মো. শামীম আহসানের সেবাধর্মী ব্যতিক্রমী নানা কার্যক্রম মাইল ফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন। তারা কনসাল জেনারেলকে একজন সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন ও আন্তরিক ধন্যবাদ জানান। আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনাটি শেষ হয়।


উল্লেখ্য, বাংলাদেশ সরকার পেশাদার কূটনীতিক ও লেখক বিদায়ী কনসাল জেনারেল মো. শামীম আহসানকে পদোন্নতি দিয়ে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে। আগামী মাসে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।


আরো উল্লেখ্য যে, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল হিসাবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেছা। তিনি বর্তমান কনসাল জেনারেল মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সাদিয়া ফয়েজুন্নেছা ২০১৫ সালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।

Picture : Neher Siddique.

ট্যাগ:
Situs Streaming JAV