Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: March 17, 2020 | 3:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের জরুরী অবস্থা বিবেচনায় রেখে, যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী’র উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের অন্যান্য সদস্যবৃন্দ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে কেক কেটে বছরব্যাপী ‘মুজিববর্ষ’ উদ্যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। অনুষ্ঠানে জাতির পিতার উপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। ঢাকা হতে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। এছাড়াও জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে আজকের দিনটিকে একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেন এবং তিনি বলেন যে যারা এই জন্ম শতবার্ষিকী উদ্যাপনের সুযোগ পাচ্ছে তারা অত্যন্ত সৌভাগ্যবান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ উদযাপনের মাধ্যমে বাংলাদেশী-আমেরিকান নাগরিকগণ, বিশেষ করে নতুন প্রজন্ম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘সোনার বাংলা’ বিনির্মাণে অনুপ্রাণিত হবে বলে কনসাল জেনারেল উলে−খ করেন। শিশুদের প্রতি জাতির পিতার প্রগাঢ় ভালোবাসার কথা উলে−খ করে নতুন প্রজন্মের কল্যাণে বঙ্গবন্ধু এবং বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের উপর আলোকপাত করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উলে−খ করেন।

কনসাল জেনারেল আরো বলেন, জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের এই অভিযাত্রায় সকল বাংলাদেশী আমেরিকানদের অবদানের জন্য তিনি ধন্যবাদ জানান। দেশের কল্যাণে একযোগে কাজ করার জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্রতী হয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনকল্যাণমূলক কনস্যুলার সেবা প্রদানের জন্য কনসাল জেনারেল কনস্যুলেটের সকল সদস্যদের আহবান জানান।

কনসাল জেনারেল বলেন, করোনাভাইরাস (কভিড-১৯) এর বৈশ্বিক ভয়াবহ বিস্তার এর নিয়ন্ত্রণ হলে, পরবর্তীতে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ এর অনুষ্ঠানসমূহ উদ্যাপন করা হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV