নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গভীর শ্রদ্ধায়’ শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক আজ ১৪ ডিসেম্বর যথাযথ মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করে। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীবৃন্দ এবং অন্যান্য শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
অনুষ্ঠান শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ বুদ্ধিজীবীবৃন্দ এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, করোনা ভাইরাসজনিত কারণে মৃত্যুবরণকারী বাংলাদেশী ও বাংলাদেশী-আমেরিকান ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্কে করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে স্বাগতিক দেশের বিধি-বিধান প্রতিপালন করে কনস্যুলেটে এই দিবসটি পালন করা হয়।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








