নিউইয়র্কে ‘বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ডে’ প্রস্তুতিসভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেট ঘোষিত ‘বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ডে’ আয়োজন নিয়ে প্রস্তুতিসভা করেছেন আয়োজকরা।
মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে এটি অনুষ্ঠিত হয়।আসছে ২৬ মার্চ নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে পার্লামেন্ট হাউজের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের এ কর্মসূচি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন আয়োজকরা। তারা জানান, করোনাভাইরাস আতঙ্কে নিশ্চিত কর্মসূচি গ্রহণ করা যায়নি। তবে পরিস্থিতির পর্যবেক্ষণ সাপেক্ষে শেষ মুহূর্তে যতজনের অনুমতি মিলবে ততজনই পতাকা উত্তোলন কর্মসূচিতে যাবেন।
‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ এবং ‘বিল্ডিং ফর মুভমেন্ট’ নামে দুটি সংস্থার উদ্যোগে পতাকা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুতিসভা সঞ্চালনা করেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান।

আলোচনায় অংশ নেন কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ ও আব্দুল মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও লাবলু আনসার, সাংবাদিক মাহফুজুর রহমান, কমিউনিটি নেতা ফখরুল আলম, আলী ইমাম, কাজী আজম, হারুন ভূইয়া, আসিফ বারি টুটুল, আহসান হাবিব, মো. আলম নমী, আলমগীর খান আলম, শাহাদৎ হোসেন রাজু ও জামান।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছর ২৬ মার্চ স্টেট সিনেট (উত্থাপন করেন জন ল্যু) ও অ্যাসেম্বলিতে (উত্থাপন করেন ক্যাটালিনা ক্রুজ) ‘বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ডে’ শিরোনামে পাশ হওয়া বিল অনুযায়ী প্রতি বছরই ২৬ মার্চ পার্লামেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করার কথা। বিল উত্থাপন ও পাশে ভূমিকা পালনকারি মাজেদা এ উদ্দিন পতাকা দিবসের কর্মসূচি নিয়ে স্টেট পার্লামেন্টে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। বিডিনিউজ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








