নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র কার্যকরী সদস্য আজাদ বাকির করোনাভাইরাসে নয়, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত: আশু সুস্থতার জন্য দোয়া কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র কার্যকরী সদস্য, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আজাদ বাকির অসুস্থ হয়ে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি কামনায় দোয়া কামনা করা হয়েছে।
আজাদ বাকিরের বন্ধু যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আজাদ বাকির গত ৩১ মার্চ সকাল সাড়ে ১১ টায় জ্বর, কাশি সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তারা জানান, আজাদ বাকিরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি সঠিক নয়। তারা তার আশু সুস্থতার জন্য প্রবাসীদের দোয়া কামনা করেছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








