নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কমিটি : সভাপতি সাহেদ, সম্পাদক সেবুল
ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কমিটি গঠিত হয়েছে। নয়া কমিটির সভাপতি হয়েছেন সাহেদ আহমসদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেবুল খান মাহবুব। গত ৩১ মে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ষ্ট্রারলিং এভিনিউ’র নান সাক রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে নির্বাচন কমিশন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করে।
সংগঠনের বিদায়ী সভাপতি মো: শামীম মিয়া উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। ধন্যবাদ জানান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও খলিলুর রহমান মাষ্টার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাসিম হাসনু, এড: নাসির উদ্দিন, কফিল আহমদ চৌধুরী, আবদুল মুহিত, আহ্বাব হোসেন চৌধুরী, মুকিত চৌধুরী, কবি জুলি রহমান প্রমুখ।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি সাহেদ আহমসদ, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো: আলী রাজা, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল হক (কাজী এনাম), আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মো: ইমরান আলী, দপ্তর সম্পাদক হুমায়ুন কে সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কাজীরুল ইসলাম, সাত্যিক সম্পাদক মো: মারুফ রশিদ, আপ্যায়ন সম্পাদক ফখরুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা হাসান, কার্যকরী সদস্য : মোশাহীদ চৌধুরী, আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), উমা রেশমা, শাহ কামাল, মো: আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী ও ফখরুল ইসলাম।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষনিকভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য. ব্রঙ্কসের ১ম ও প্রাচীন এ সংগঠনটি দীর্ঘ ১৯ বছর যাবৎ সাংবিধানিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








