Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলায় সার্কুলার : হাসপাতালের চিকিৎসায় ইমিগ্রেশন স্ট্যাটাস বাধা হবে না

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 18, 2011 | 7:55 AM

 এনা : বাংলা ভাষায় বিতরণকৃত সার্কুলারে নিউইয়র্ক সিটি প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণ করতে আসা রোগীদের ব্যক্তিগত তথ্য কোনভাবেই প্রকাশ করা যাবে না। তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন তোলা যাবে না। সকল রোগী নির্ভয়ে চিকিৎসা পান এমন পরিবেশ তৈরী রাখতে হবে সকল পর্যায়ে। এমনকি হেল্থ ইন্সুরেন্সের জন্যে আবেদনের তথ্যও গোপন রাখতে হবে। নিউইয়র্ক সিটি হেল্থ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এলেন ডি এভিলেস বলেন, নিউইয়র্ক সিটি হচ্ছে ইমিগ্র্যান্টদের সিটি। শতশত বছর ধরে এই সিটির হাসপাতালগুলোতে অবাধে চিকিৎসা পাচ্ছেন ইমিগ্র্যান্টরা। সে ঐতিহ্য ধরে রাখতে হবে সকলকে। শুধু তাই নয়, গুণগত চিকিৎসা সেবা সকলে পাবেন ভয়-ভীতির উর্দ্ধে থেকে-এ বিষয়টিও নিশ্চিত রাখতে হবে। তিনি বলেন, সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গের ৪১ নম্বরের নির্বাহী আদেশ অনুযায়ী ইমিগ্র্যান্টের স্টাটাস নিয়ে কোন ধরনের প্রশ্ন তোলা যাবে না। এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সিটি মেয়রের ইমিগ্রেশন এফেয়ার কমিশনার ফাতিমা শ্যামা বলেন, নিউইয়র্ক সিটির উন্নয়নের গতি অব্যাহত রাখতে এ সিটিতে বসবাসকারী ইমিগ্র্যান্টদের অধিকার মর্যাদাকে সমুন্নত রাখতে হবে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা অবারিত থাকতে হবে। বাংলাসহ ১২ ভাষায় বিতরণকৃত ঐ সার্কুলারে বলা হয়েছে, আমরা আপনাদের সম্মান করি এবং আপনাদের সেবা দিতে চাই। পাবলিত হাসপাতালে কর্মরতরা আপনাদের ইমিগ্রেশনের স্ট্যাটাস সম্পর্কে কোন প্রশ্ন করবে না। এমনকি পুলিশ কিংবা অন্য কোন সংস্থার লোকজনও ইমিগ্রেশনের স্ট্যাটাস নিয়ে কোন প্রশ্ন উঠাবে না। এ সার্কুলারের পরিপ্রেড়্গিতে নিউইয়র্ক সিটিতে বসবাসরত বিপুলসংখ্যক নন-ইমিগ্র্যান্ট বাংলাদেশীর মধ্যে স্বস্তি এসেছে। অনেকে ভয়ে এতদিন হাসপাতালে যাননি। ফলে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। এখন সকলে নিকটস্থ হাসপাতালে যাবেন বলে অনুসন্ধানে জানা গেছে। একইভাবে স্প্যানিশ, ফ্রেঞ্চ, হাইতিয়ান, ক্রিয়ল, রাশিয়ান, চায়নিজ, কোরিয়ান, পাকিস্তানী, পোলিশ, আলবেনিয়ান এবং মধ্যপ্রাচ্যের ইমিগ্র্যান্টদের মধ্যেও স্বস্তি এসেছে। 

 
ট্যাগ:
Situs Streaming JAV