Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে “বাংলা ক্লাব” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ : সভাপতি পিনু, সম্পাদক রশীদ

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: April 14, 2017 | 3:27 PM

 ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলা নববর্ষের শুভলগ্নে “বাংলা ক্লাব” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নয়া এ সামাজিক সংগঠনটির সভাপতি আবুল কালাম পিনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: মামুনুর রশীদ।
নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এভিনিউর স্বনামখ্যাত পসরা গ্রোসারীর কর্ণধারের বাসভবনে বাংলা নববর্ষ ও সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে স্টারলিং-বাংলাবাজার এভিনিউর ওই বাসভবনে উৎসবমুখর পরিবেশে “বাংলা ক্লাব” এর আত্মপ্রকাশ এবং ১৫ সদস্যের নয়া কমিটির নাম ঘোষণা করা হয়।
বাংলা ক্লাব’র কর্মকর্তা কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ক্লাব সভাপতি আবুল কালাম পিনু এবং সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাব কর্মকর্তা কমিউনিটি এক্টিভিস্ট বখতিয়ার রহমান খোকন, বাছির খান, মো. কে জামান, মীর এস আলী, মুকিত চৌধুরী, মিজানুর রহমান, মোমিন, শুয়িব উদ্দিন, ক্লাব উপদেষ্টা মীর আবদুল লতিফ, রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমানসহ কমিউনিটির নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির নামের প্রশংসা করে এর কার্যক্রমও প্রশংসিত হবে বলে মন্তব্য করেন।  প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের উপযোগি কর্মসূচি নেয়ারও আহ্বান জানান তারা।
নবনির্বাচিত কর্মকর্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা সকল বাংলাদেশীর একান্ত কর্তব্য। বাংলা ক্লাব বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার সেই প্রয়াসে কাজ করবে। উদ্যোগী হবে নানান সামাজিক কর্মকান্ডেও। তারা বলেন, বাংলা ক্লাবের ক্ষুদ্র প্রয়াস তখনই সফল হবে যখন বাংলাদেশী কমিউনিটি সকলে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

ট্যাগ:
Situs Streaming JAV