Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা পত্রিকা অফিসে ব্রিটিশ এমপি রোশনারা আলী

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: May 9, 2011 | 12:19 PM

নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক: ব্রিটিশ এমপি রোশনারা আলী বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটি অপার সম্ভাবনায় নিজেদের বিকশিত করতে পারেন। এজন্য মতভেদ মতান্তর ভুলে দেশ ও কমিউনিটির স্বার্থে নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা অফিসে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।রোশনারা আলী বলেন, একটি নতুন অভিবাসী কমিউনিটিকে অনেক চ্যালেঞ্জ ও সমস্যাকে অতিক্রম করে এগুতে হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিও এর ব্যতিক্রম নয়। কিন্তু তা সত্ত্বেও অতি অল্প সময়ে বাংলাদেশী কমিউনিটি নিজেদের বিকশিত করে যেভাবে আলোচনায় এসেছে তা আগামী দিনের জন্য ইঙ্গিতবাহী। এক্ষেত্রে অভিভাবকদের যথাযথ ভূমিকা পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।রোশনারা আলী বলেন, ব্রিটেনে এখন বাংলাদেশীদের থার্ড জেনারেশন চলছে। এ অবস্থায় এসে একজন ব্রিটিশ বাংলাদেশী প্রথম এমপি হয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রে বাংলাদেশীরা নিজেদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এরই মধ্যে মূলধারাসহ বিভিন্ন ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এজন্য সবাকে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
রোশনারা এমপি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশীর ঔরসজাত সন্তান হ্যানসেন ক্লার্ক কংগ্রেস সদস্য হয়েছেন। কাউন্সিলম্যান হয়েছেন অনেকে। এত স্বল্প সময়ের ব্যবধানে এগিয়ে যাওয়ার এ দৃষ্টান্ত সত্যিই বিরল। এটা ধরে রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ইসলাম ধর্মকে সন্ত্রাসীরা হাইজ্যাক করে নিয়েছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে এ ধর্মের লক্ষ্য। কিন্তু মুসলিম নামধারী কিছু সন্ত্রাসী ইসলামকে হাইজ্যাক করে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলমানকে বিরাট চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। অমুসলিমদের চেয়ে মুসলমানরাই বেশি হতাহত হচ্ছে তাদের হাতে। এরা কোনোভাবেই ইসলামের প্রতিনিধি হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগ:
Situs Streaming JAV